Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সব পোস্ট উধাও! তবে কি হ্যাক হল বলিউড 'মাস্তানি'র প্রোফাইল

দ্য ওয়াল ব্যুরো: টলি থেকে বলি, তারকা থেকে আমজনতা যখন নতুন বছরকে স্বাগত জানানোর পার্টিতে মেতে উঠেছেন, তখনই সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত পোস্ট উধাও হয়ে যায় বলিউডের মাস্তানি দীপিকা পাডুকোনের। ইনস্টাগ্রাম, ট্যুইটার, ফেসবুক কোথাও দীপিকার কোনও পোস্

সব পোস্ট উধাও! তবে কি হ্যাক হল বলিউড 'মাস্তানি'র প্রোফাইল

শেষ আপডেট: 1 January 2021 08:46

দ্য ওয়াল ব্যুরো: টলি থেকে বলি, তারকা থেকে আমজনতা যখন নতুন বছরকে স্বাগত জানানোর পার্টিতে মেতে উঠেছেন, তখনই সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত পোস্ট উধাও হয়ে যায় বলিউডের মাস্তানি দীপিকা পাডুকোনের। ইনস্টাগ্রাম, ট্যুইটার, ফেসবুক কোথাও দীপিকার কোনও পোস্ট নেই আর, কিন্তু প্রোফাইলটি রয়েছে! এই ঘটনা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয় নেটিজেনদের মনে। কেন সব পোস্ট ডিলিট করলেন 'রাম-লীলা'র 'লীলা', সেই প্রশ্নে তোলপাড় শুরু হয়েছে গোট নেটদুনিয়াতে। ২০২০ কারও জন্যই খুব একটা ভাল যায়নি! বলিউডের জন্য তো একেবারেই না! সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু, একের পর এক তারকার অকাল প্রয়াণ মনখারাপ করিয়েছে গোটা ইন্ডাস্ট্রির। সুশান্তের মৃত্যুরহস্যের তদন্তের জল গড়ায় অনেকদূর, বলিউডের মাদকযোগ থেকে শুরু করে এনসিবির তলব, সবকিছুরই মুখোমুখি হতে হয়েছে সেলেবদের। এই তালিকা থেকে বাদ যাননি, বলিউডের পদ্মাবতী দীপিকাও! কিন্তু বছর শেষের রাতে হঠাৎ করে প্রিয় নায়িকার সমস্ত পোস্ট উধাও হওয়াতে যথেষ্ট হতবাক হয়েছেন নেটাগরিকরা। অনেকেই মনে করছেন যে তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কারণ হ্যাকারদের উপদ্রব বেশ কিছু দিন ধরেই ব্যস্ত করে তুলেছে বলি সেলেবদের। এর আগে ঊর্মিলা মাতন্ডকর, বিক্রান্ত মেসি, সুস্মিতা সেনের মেয়ে রেনের অ্যাকাউন্টও হ্যাক হয়। যদিও এই দাবি সকলে মেনে নেননি, একপক্ষ জানান যে এটা হয়তো মাস্তানির নতুন কোনও চাল! দীপিকার নতুন কোনও সিনেমার জন্য পাবলিসিটি স্টান্ট বলেও মনে করছেন অনেকে। কোনটা ঠিক কোনটা ভুল সেই নিয়ে নেটদুনিয়াতে এখন জল্পনা তুঙ্গে! অপেক্ষা শুধু দেখার এই নিয়ে দীপিকা নিজে কী জানাচ্ছেন! তবে কিছুদিন আগেই এমন কাণ্ড ঘটিয়েছেন অনিল কাপুর ও এবং অনুরাগ কশ্যপ। নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম ‘একে ভার্সেস একে’র প্রচারের জন্য ট্যুইটারে একে অন্যকে চূড়ান্ত অপমান করেছিলেন। হয়তো তেমনই কোনও কৌশল অবলম্বন করছেন দীপিকা! কিন্তু এই মুহূর্তে নায়িকা স্বামী রণবীর সিংহের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রাজস্থানে।

```