Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাবিউজের বিরুদ্ধে সরব দীপিকা! মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: বিটাউনের প্রথম সারির অন্যতম অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। বলিউডের লীলা তাঁর অভিনয় দক্ষতা, ও স্বভাবের জন্য বারবারই জিতে নিয়েছেন নেটিজেনদের মন। কিন্তু সবসময় যে তিনি শুধু ভাল কথায় শুনেছেন সোশ্যাল মিডিয়াতে এমন নয়! তাঁকেও শ

অ্যাবিউজের বিরুদ্ধে সরব দীপিকা! মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 13 February 2021 07:59

দ্য ওয়াল ব্যুরো: বিটাউনের প্রথম সারির অন্যতম অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। বলিউডের লীলা তাঁর অভিনয় দক্ষতা, ও স্বভাবের জন্য বারবারই জিতে নিয়েছেন নেটিজেনদের মন। কিন্তু সবসময় যে তিনি শুধু ভাল কথায় শুনেছেন সোশ্যাল মিডিয়াতে এমন নয়! তাঁকেও শিকার হতে হয়েছে ভার্বাল অ্যাবিউজের। সম্প্রতি ইনস্টাগ্রামে একজন দীপিকাকে খুবই নোংরা ভাষাতে গালাগালি দেন। আর এর যোগ্য জবাব ফিরিয়ে দেন বলিউডের মাস্তানি। সেই ভদ্রলোকের নাম সহ মেসেজটি তিনি তাঁর নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন। এবং এই সময় তিনি লেখেন, "বাহ্! আপনার পরিবার ও বন্ধুবান্ধবরা নিশ্চয়ই আপনাকে গর্ব করবেন!" খানিকটা ট্রোল করেই দীপিকা এটা পোস্ট করেন, ও নিজের অপমানের উত্তর দেন। যদি কিছুক্ষণ পর তিনি নিজেই স্টোরিটা ডিলিট করে দিয়েছেন অ্যাকাউন্ট থেকে। মেঘনা গুলজারের ছাপাক সিনেমাতে দীপিকা মন কেড়েছেন সকলের। একজন অ্যাসিড ভিক্টিমের জীবনযন্ত্রণা উঠে এসেছে তাঁর চরিত্রের মধ্যে দিয়ে। এবার তাঁকে দেখা যাবে হৃতিক রোশনের বিপরীতে ফাইটার সিনেমাতে। এছাড়াও প্রভাসের সঙ্গে স্ক্রিন ভাগ নেবেন বিটাউনের লীলা।

```