Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্কারের পর এবার বাফতার মঞ্চে দীপিকা

অস্কারের পর এবার বাফতার মঞ্চে দীপিকা

শেষ আপডেট: 13 February 2024 12:45

দ্য ওয়াল ব্যুরো: হলিউডে কিছুদিন আগেই অভিনেত্রী হিসেবে পা রেখেছেন দীপিকা। তারপর তাঁকে দেখা যায় অস্কারের মঞ্চে। এবার আরও একবার অভিনেত্রীকে দেখা যাবে বাফতা পুরস্কারের অনুষ্ঠানে। বাফতা হল ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ড। যেখানে সেরা সিনেমা, সিরিজ, অভিনেতা, পরিচালকদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।


দীপিকা নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানালেন এই সুখবর। পোস্ট করলেন বাফতার তরফে আসা একটি চিঠি। ছবিটিতে লেখা, বাফতায় অ্যাওয়ার্ড প্রেসেন্টার হিসেবে দেখা যাবে দীপিকাকে। ওঁর সঙ্গে থাকবেন তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানশেট, দুয়া লিপাও। ফেব্রুয়ারির ১৮ তারিখ এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।


সংবাদসংস্থা সূত্রে জানা গেছে এই চারজন তারকা একটি করে পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবে। কোন বিভাগের অ্যাওয়ার্ড কে দেবেন সেই তালিকা এখনও সামনে আসেনি। 

Deepika Padukone as presenter at BAFTA Film Awards 2024 alongside Dua Lipa,  David Beckham, Cate Blanchett and Idris Elba | Hindi News, Times Now

দীপিকাকে যে ভূমিকা পালনের জন্য মনোনীত করা হয়েছে, সেই জায়গায় আগে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে রয়েছেন হিউ গ্র্যান্ট, লিলি কোলিন্স, জিলিয়ান অ্যান্ডারসন সহ আরও অনেকে। 


২০২৩-এ আরআরআর ছবিটি অস্কার পাওয়ায় ভারতীয় সিনেমা ও ভারতের শিল্পীদের পরিচিতি বেড়েছে। তাই হয়তো এই ধরনের বড় মঞ্চে আজ ভারতের অভিনেতারা ডাক পাচ্ছেন। যা ভারতের জন্য অত্যন্ত গর্বের।


বাফতায় প্রায় ১৩টি সিনেমা মনোনীত হয়েছে। ২০২৩ সালে যে সিনেমাগুলি মানুষের মন ছুঁয়েছিল, সেই তালিকা থেকে বেছে নেওয়া হবে সেরার সেরা। ভারতে বসে এই অনুষ্ঠান দেখা যাবে বাফতার ইউটিউব পেজে, ১৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটের সময়।


```