
শেষ আপডেট: 23 July 2018 12:11
তবে গোটা দুনিয়া যখন তাঁর বিয়ের খবর নিয়ে মশগুল সে সময়ে দীপিকা কিন্তু মেতেছেন অন্য আনন্দে। এ বার লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে স্থান পেতে চলেছে দীপিকার মোমের মূর্তি। শাহরুখ খান, করিনা কাপুর, কাজল, ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চনের পর এ বার দীপিকার মোমের মূর্তিও রাখা হবে লন্ডনের এই মিউজিয়ামে। ফেসবুক লাইভের মাধ্যমে দীপিকা নিজেই ফ্যানদের এই সুখবর জানিয়েছেন।
দীপিকা বলেছেন, "মাদাম তুসোর জাদুঘর কর্তৃপক্ষের তরফে ফোন পেয়ে ভীষণ খুশি হয়েছি। এটা সত্যিই খুব আনন্দের খবর। মাদাম তুসোর মিউজিয়ামে আমি একবারই গিয়েছিলাম। খুব ছোটবেলায়।বাবা-মায়ের সঙ্গে। আর এখন সেই মিউজিয়ামের অংশ হতে চলেছি আমি। এটা সত্যিই খুব আনন্দের।"
https://www.facebook.com/DeepikaPadukone/videos/2115423561865069/?t=660