Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বয়স্ক পরিচারিকাকে ‘কেল্টি’ বলে ‘মজা’ স্বামীর! নিন্দে হতেই সাফাই দেবলীনার

সম্প্রতি দেবলীনার ভ্লগে দেখা যায়, বাড়ির দীর্ঘদিনের পরিচারিকার গায়ের রঙ নিয়ে হাসি-ঠাট্টা করেন প্রবাহ।

বয়স্ক পরিচারিকাকে ‘কেল্টি’ বলে ‘মজা’ স্বামীর! নিন্দে হতেই সাফাই দেবলীনার

নিন্দে হতেই দেবলীনা বললেন...

শেষ আপডেট: 6 January 2025 21:00

কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন গায়ক দেবলীনা নন্দী। দীর্ঘদিনের প্রেমিক প্রবাহের সঙ্গে পেতেছেন সুখের সংসার। তবে বিয়ের কিছু দিন না যেতে না যেতেই কটাক্ষের মুখে দেবলীনা। স্বামী প্রবাহের একটি কথাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল আলোচনা। কী বলেছেন দেবলীনার স্বামী? 

সম্প্রতি দেবলীনার ভ্লগে দেখা যায়, বাড়ির দীর্ঘদিনের পরিচারিকার গায়ের রঙ নিয়ে হাসি-ঠাট্টা করেন প্রবাহ। এমনকি তাঁকে কালী-কেলটিসহ নানা বর্ণবৈষম্যমূলক ভাষাতেও ডাকেন তিনি। এর পরেই নিন্দের ঝড় ওঠে। এবার সেই ঘটনারই সাফাই দিতে দেখা গেল দেবলীনাকে। মুখ খুললেন স্বামীর হয়ে। 
পরিচারিকাকে সঙ্গে নিয়ে একটি ভিডিয়ো করেন তিনি।

তাঁকে বলতে শোনা যায়, "ছোটবেলা থেকে এভাবেই মাসির সঙ্গে মজা করে ও। তাঁদের সম্পর্ক এমনই।" তাই না জেনে যারা স্বামীকে দুষছেন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেবলীনা। অন্যদিকে পরিচারিকাও ক্যামেরার সামনে মুখ খোলেন। 

তাঁকে বলতে শোনা যায়, "বাবু আমার সঙ্গে ছোটবেলা থেকে এভাবেই কথা বলে। আমি কিছু মনে করিনি। আপনারা ওকে কিছু বলবেন না। ও খুব ভাল ছেলে। সবার সঙ্গে ভাল ব্যবহার করে ও।" যদিও চিঁড়ে ভেজেনি। সামাজিক মাধ্যমে একাংশের বক্তব্য, "একটা কথা কিছুতেই বুঝতে পারি না, সম্পর্ক যতই ভাল হোক না কেন কারও গায়ের রঙ নিয়ে এমন কথা বলা আদপে কতটা সমীচীন?" অনেকেই আবার দাবি করেছেন, সকলের সামনে প্রবাহ যেন ক্ষমা চান। 


```