Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দুই মেয়েকে নিয়ে র‍্যাম্পে হাঁটলেন দেবিনা, খুদে মডেলের কাণ্ড দেখে হেসে গড়াগড়ি নেটপাড়া

বিজ্ঞাপনের পাশাপাশি এক বছরের লিয়ানা এবং দিবিশাকে সঙ্গে নিয়ে এবার র‍্যাম্পে হাঁটলেন দেবিনা। 

দুই মেয়েকে নিয়ে র‍্যাম্পে হাঁটলেন দেবিনা, খুদে মডেলের কাণ্ড দেখে হেসে গড়াগড়ি নেটপাড়া

শেষ আপডেট: 1 November 2023 18:55

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ধারাবাহিকে ইদানীং আর নিয়মিত দেখা যায় না এক সময়ে হিন্দি টেলিপাড়ার 'পাওয়ার কাপল' গুরমিত-দেবিনাকে। তবে ধারাবাহিকে দেখা না গেলেও ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই বঙ্গ তনয়া দেবিনা ও গুরমিতের সংসারের হালহকিকত সম্পর্কে জানা যাবে। এক সময়ে রাম সীতার চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন গুরমিত দেবিনা। রাম-সীতার যেমন যমজ সন্তান ছিল লব কুশ তেমনই গুরমিত দেবিনার কোলেও এসেছে দুই মেয়ে লিয়ানা এবং দিবিশা

ইদানীং ইনস্টাগ্রামের পাতায় দুই খুদেকে নিয়ে নানারকম মজাদার কাণ্ডকারখানায় মেতে থাকতে দেখা যায় সদ্য মা বাবা হওয়া দম্পতিকে। ধারাবাহিকে নিয়মিত অভিনয় না করলেও নানারকম বিজ্ঞাপনের কাজ করেই থাকেন দেবিনা এবং গুরমিত। বিজ্ঞাপনের পাশাপাশি এক বছরের লিয়ানা এবং দিবিশাকে সঙ্গে নিয়ে এবার র‍্যাম্পে হাঁটলেন দেবিনা। 

টাইমস ফ্যাশন উইকে দুই ছোট্ট মডেলকে সঙ্গে নিয়েই দেবিনা র‍্যাম্পে আসেন। মায়ের হাত ধরেছিল এক বছরের লিয়ানা এবং কোলে ছিল বোন দিবিশা। প্রথমে মজা করেই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে মঞ্চে আসে লিয়ানা। র‍্যাম্পে গান বাজলে গানের তালে তালে হেলেদুলে নাচতেও শুরু করে সে। তবে নির্দিষ্ট সময়ের পর মা দেবিনা মঞ্চ ছেড়ে দিবিশাকে কোলে নিয়ে বিদায় নিলেও লিয়ানা একটু ঘাবড়ে যায়, ছোট্ট লিয়ানা সেখানেই থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই তাকে উদ্ধার করতে আসেন বাবা গুরমিত। এতক্ষণ দর্শকাসনে বসে স্ত্রী এবং মেয়েদের পারফরম্যান্স দেখছিলেন তিনি। হতভম্ব লিয়ানাকে কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি ব্যাকস্টেজে পৌঁছে দেন গুরমিত। 

ছোট্ট লিয়ানার এই কাণ্ড ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ওইটুকু শিশু এত আলো, লোকজন দেখেও যে ভয় পায়নি অথবা কান্নাকাটি করেনি এ বিষয়টি রীতিমতো প্রশংসার যোগ্য, বক্তব্য এক নেটিজেনের। 'মিষ্টি লিয়ানাই র‍্যাম্পে সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে', বলছেন কেউ কেউ। গুরমিত দেবিনার অনুরাগীদের বক্তব্য, মা বাবার থেকে ছোট্ট লিয়ানা এবং দিবিশা মঞ্চে সাবলীল হওয়া শিখছে এখন থেকেই। 


```