Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আকাদেমিতে নাটকের শো বাতিল করলেন দেবেশ চট্টোপাধ্যায়! এসি বিভ্রাটের জের

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ নিজের অবস্থানেই অনড় থাকলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব এবং অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)। শুক্রবার আকাদেমি অফ ফাইন আর্টসে (Academy of Fine Arts) নাটক (theatre) চলাকালীন ৯ জন দর্শকের অসুস্থ হওয়ার ঘটনায় অ

আকাদেমিতে নাটকের শো বাতিল করলেন দেবেশ চট্টোপাধ্যায়! এসি বিভ্রাটের জের

শেষ আপডেট: 15 April 2023 12:59

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ নিজের অবস্থানেই অনড় থাকলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব এবং অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)। শুক্রবার আকাদেমি অফ ফাইন আর্টসে (Academy of Fine Arts) নাটক (theatre) চলাকালীন ৯ জন দর্শকের অসুস্থ হওয়ার ঘটনায় অবিলম্বে সেখানে সমস্ত শো বাতিলের দাবি তুলেছিলেন তিনি। এবার নিজেই সেই পদক্ষেপ করলেন। আগামী ৫ মে নিজের নাট্যদলের আকাদেমিতে অভিনয়ের কথা ছিল। সেটাই বাতিল করলেন তিনি। তাঁর এই প্রতিবাদকে অভিবাদন জানিয়েছেন থিয়েটারপ্রেমী অসংখ্য মানুষ।

সমস্যার সূত্রপাত কোথায়?

শুক্রবার আকাদেমি অফ ফাইন আর্টসে একটি বিখ্যাত নাটকের দলের শো ছিল। সেখানে নাটক দেখতে এসেছিলেন বহু মানুষ। অভিযোগ, এইসময় ভিতরে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র এমনই বিকল হয়ে পড়ে যে, দরদর করে ঘামতে থাকেন দর্শকরা। কেউ কেউ নাটক চলাকালীনই হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তাঁদের অভিযোগ, এত পুরনো একটা হল। তার কোনও রক্ষণাবেক্ষণ নেই। মানুষ কেন তাহলে নাটক থেকে মুখ ফেরাবে না!

এরপরই আকাদেমি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন দেবেশ চট্টোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, 'অবিলম্বে আকাদেমি অফ ফাইন আর্টস বন্ধ করা উচিত। আজ অভিনয় চলাকালীন ন'জন দর্শক অসুস্থ হয়ে পড়েছিলেন। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র দীর্ঘদিন কাজ করছে না।' তাঁর ক্ষোভ যে সঙ্গত, তা প্রমাণ হয় সেই পোস্টে বহু মানুষের মন্তব্যেই। সবাই একবাক্যে তাঁকে সমর্থন জানান।

এই সমর্থনই হয়তো দেবেশকে আরও চরম পদক্ষেপ করার সাহস জোগায়। শনিবার, নববর্ষের দিন দুপুরে তিনি আরও একটি পোস্ট করেন। যাতে লেখা ছিল, 'আকাদেমি-তে আগামী ৫ মে-র 'হয়বদন' নাট্যের অভিনয় স্থগিত করা হলো। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কাজ করলে আবার আমরা আকাদেমি-তে অভিনয় করব।' সেখানে একজন তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লেখেন, 'দর্শকই আমাদের নাট্যকর্মীদের দেবতা। দর্শকের অসুবিধার সৃষ্টি করে, কষ্ট দিয়ে নাট্য প্রদর্শন অন্যায়। পশ্চিমবঙ্গের নাট্য পীঠস্থান আকাদেমি প্রেক্ষাগৃহের অবিলম্বে সংস্কার করা হোক।'

আকাদেমির এসি বিকল, নাটকের শো চলাকালীন অসুস্থ ৯ দর্শক! ক্ষুব্ধ দেবেশ চট্টোপাধ্যায়


```