
শেষ আপডেট: 9 November 2022 11:09
দ্য ওয়াল ব্যুরো: মাতৃহারা হলেন অভিনেত্রী দেবশ্ৰী রায় (Debashree Roy)। ৯২ বছর বয়সে প্রয়াত (died) হয়েছেন তাঁর মা আরতি রায় (Arati Roy)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধেয় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুতে ভীষণই ভেঙে পড়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
দেবশ্ৰী নিজেও একাধিকবার বলেছেন, আজ তিনি কেরিয়ারে যতটুকু করতে পেরেছেন, তার পিছনে তাঁর মায়ের ভূমিকা অনস্বীকার্য। ছোটবেলা থেকে মায়ের হাত ধরেই তাঁর নাচের তালিম, অভিনয়ের শুরু। মা'ই তাঁকে আগলে রেখেছিলেন এত বছর। এখন সেই মা তাঁকে ও তাঁর দিদিকে ছেড়ে চলে গেলেন।
জানা গেছে, মাসখানেক আগে বাড়িতে পড়ে গিয়েছিলেন আরতি দেবী। বেশ বড়সড় চোট লেগেছিল। তবে তাঁর পরিবার জানিয়েছে, ৯২ বছর বয়সেও বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়া অন্য কোনও রোগ ছিল না আরতি দেবীর। বড়মেয়ের বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি! হাসির রোল নেটদুনিয়ায়