Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

২০-তেই সব শেষ! ক্যানসার কেড়ে নিল প্রাণ, টি-সিরিজ পরিবারে শোকের ছায়া

মর্মান্তিক এই খবরে ভেঙে পড়েছে কার্যত গোটা ইন্ডাস্ট্রি। 

২০-তেই সব শেষ! ক্যানসার কেড়ে নিল প্রাণ, টি-সিরিজ পরিবারে শোকের ছায়া

তিশা কুমার

শেষ আপডেট: 19 July 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২০। আসল জীবনের দৌড় শুরুই হয়নি। কিন্তু তার আগেই সব শেষ। মারণ রোগ ক্যানসার কেড়ে নিল প্রাণ। প্রয়াত টি-সিরিজের সহ-মালিক কৃষাণ কুমারের মেয়ে তিশা। মর্মান্তিক এই খবরে ভেঙে পড়েছে কার্যত গোটা ইন্ডাস্ট্রি। 

টি-সিরিজের প্রয়াত প্রতিষ্ঠাতা এবং চলচ্চিত্র নির্মাতা গুলশান কুমারের ছোট ভাই কৃষাণ কুমার। তাঁর মেয়ে তিশার শরীর বিগত কয়েক বছর ধরেই ভাল ছিল না। তবে বিষয়টি কখনই বুঝতে দেয়নি পরিবারের সদস্যরা। শেষবার তিশাকে দেখা গেছিল গত বছর শেষের দিকে অ্যানিম্যাল ছবির স্ক্রিনিংয়ে। 

কুমার পরিবার সূত্রে খবর, চিকিৎসার জন্য প্রথমে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিশা। তবে কোনও লাভ না হওয়ায় তাঁকে জার্মানি নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাঁকে ফেরানো সম্ভব হল না। তিশা জার্মানিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

টি-সিরিজ বিবৃতি দিয়ে জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন তিশা কুমার। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই সময়টি পুরো পরিবারের জন্য খুব কঠিন এবং তাই আমরা আশা করি আপনি পরিবারের গোপনীয়তাকে সম্মান করবেন।  


```