Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবা হলেন হ্যারি পটার, অনুরাগীরা বলছেন বয়সটা সত্যিই বাড়ছে

দ্য ওয়াল ব্যুরো: হ্যারি পটারের ছোট থেকে হগওয়ার্টসে আসা, বন্ধুত্ব, প্রেম এবং তাঁর তিন সন্তানের গল্প এই প্রজন্মের সকলেরই খুব চেনা। টানা আটটা ছবিতে পরপর অভিনয় করার ফলে হ্যারি পটার এবং ড্যানিয়েল র‍্যাডক্লিফকে (Daniel Radcliff) এখন আর আলাদা করা

বাবা হলেন হ্যারি পটার, অনুরাগীরা বলছেন বয়সটা সত্যিই বাড়ছে

শেষ আপডেট: 26 April 2023 11:38

দ্য ওয়াল ব্যুরো: হ্যারি পটারের ছোট থেকে হগওয়ার্টসে আসা, বন্ধুত্ব, প্রেম এবং তাঁর তিন সন্তানের গল্প এই প্রজন্মের সকলেরই খুব চেনা। টানা আটটা ছবিতে পরপর অভিনয় করার ফলে হ্যারি পটার এবং ড্যানিয়েল র‍্যাডক্লিফকে (Daniel Radcliff) এখন আর আলাদা করার উপায় নেই। এবার বাস্তব জীবনেই বাবা (father) হলেন অভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফ।

মঙ্গলবার ড্যানিয়েল র‍্যাডক্লিফের একটি ফ্যান পেজ থেকে অভিনেতা এবং তাঁর স্ত্রী এরিন ডার্কের সন্তান হওয়ার খবর প্রকাশ করা হয়। এই খবর পেয়েই বিশ্ব জুড়ে ড্যানিয়েলের অনুরাগীরা শুভেচ্ছা জানাতে থাকেন অভিনেতা এবং তাঁর স্ত্রীকে। পাশাপাশি, যে অভিনেতাকে ছোট থেকে দেখেছেন প্রিয় হ্যারির চরিত্রে তাঁর বাবা হওয়ার খবরে নিজেদেরও বয়স বেড়ে গেল এমন কথা বলেও ছদ্ম আক্ষেপ শোনা গেছে অনুরাগীদের গলায়।

জানা গেছে, অভিনেতার স্ত্রী এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। তবে এই সন্তান ছেলে না মেয়ে তা এখনও জানানো হয়নি অভিনেতার তরফ থেকে। ফলে, সন্তানের লিঙ্গ নিয়েও নানারকম অনুমানমূলক মন্তব্য করছেন অনুরাগীরা। কেউ বলেন এই সন্তান ছেলে আবার কারুর মতে কন্যাসন্তানের বাবা হয়েছেন তাঁদের প্রিয় হ্যারি।

প্রসঙ্গত, ড্যানিয়েল এবং এরিনের ২০১৩ সালে ‘কিল ইওর ডার্লিংস’ ছবির সেটে প্রথম পরিচয় হয়। এরপরই একসঙ্গে থাকতে শুরু করেন দুজনে। ২০২৩ এর মার্চ মাসে জানা গিয়েছিল বাবা হতে চলেছেন ড্যানিয়েল। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তাঁর সন্তানদেরও তিনি অভিনয় জগতেই দেখতে চান।

বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছিলেন মৌনী, মুগ্ধ অশনীর! রেগে আগুন তাঁর স্ত্রী! শুরু দাম্পত্য কলহ


```