
শেষ আপডেট: 17 February 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: আমির খানের 'দঙ্গল' ছবির প্রয়াত অভিনেত্রী সুহানি ভাটনাগর। আমির খান অভিনীত 'দঙ্গল'-এ ববিতা ফোগতের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। মাত্র ১৯ বছরেই চলে গেলেন সুহানি।
সূত্রের খবর শনিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে তাঁর। কিছুদিন আগেই অভিনেত্রীর পা ভেঙেছিল। সে কারণেই চিকিৎসা চলছিল তাঁর। সেই চিকিৎসার জন্য বেশিকিছু ওষুধ খেয়েছিলেন তিনি। সেই ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই সুহানির শরীরে তরল পর্দার্থ জমা হতে শুরু করে। আর সেটাই মৃত্যুর কারণ বলে জানা গেছে। চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি।
View this post on Instagram
‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে তাঁকে দেখা যায়। পর্দায় কম সময় থাকলেও তারমধ্যেই নজর কেড়েছিলেন সবার। সিনেমা ছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি।
তবে পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। শনিবার ফরিদাবাদেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।