Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

'ডান্স ডান্স জুনিয়র ১'-এর দুর্দান্ত সাফল্যের পর আসতে চলেছে সিজন ২! রয়েছে তাক লাগানো চমক

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে নতুন চমক থাকবে না সেটা কী করে হয়! বছরের শুরু থেকেই 'স্টার জলসা'র 'চলো পাল্টাই'য়ের সুরে মেতে উঠেছেন সকল সিরিয়াল-প্রেমী দর্শকরা। আলাদা আলাদা কাহিনি, আইকনিক চরিত্র যেমন উপহার দিচ্ছে তেমনই নাচে-গানে প্রত্যেকের সন্

'ডান্স ডান্স জুনিয়র ১'-এর দুর্দান্ত সাফল্যের পর আসতে চলেছে সিজন ২! রয়েছে তাক লাগানো চমক

শেষ আপডেট: 13 January 2021 13:03

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে নতুন চমক থাকবে না সেটা কী করে হয়! বছরের শুরু থেকেই 'স্টার জলসা'র 'চলো পাল্টাই'য়ের সুরে মেতে উঠেছেন সকল সিরিয়াল-প্রেমী দর্শকরা। আলাদা আলাদা কাহিনি, আইকনিক চরিত্র যেমন উপহার দিচ্ছে তেমনই নাচে-গানে প্রত্যেকের সন্ধে ভরপুর জমিয়ে দিচ্ছে স্টার জলসা। 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ১ দুর্দান্ত সাড়া ফেলার পর, এবার আসতে চলেছে সিজন ২। সঙ্গে রয়েছে বহু নতুন চমক। অনুষ্ঠানটিতে মহাগুরু মিঠুন চক্রবর্তীর উপস্থিতি যেন আরও শোভা বাড়াবে। অন্যদিকে বিচারকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মনামী ঘোষ এবং সুপারস্টার অভিনেতা দেব অধিকারীকে। জমজমাট এই শো-এর সাক্ষী থাকতে হলে, চোখ রাখতে হবে ১৬ জানুয়ারি থেকে শনি এবং রবিবার রাত ৯.৩০টায়। ছোট ছোট নৃত্যশিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স তাক লাগিয়ে দেবে সমস্ত দর্শকদের। বহু ছেলে-মেয়ের স্বপ্ন সত্যি করার প্রথম ধাপে তাঁদের গাইড করবেন নির্দিষ্ট প্রশিক্ষকরা। শুধু নাচই নয়, সঙ্গে তাঁদের অভিনয়, নাচের থিম সবকিছুই দর্শকদের মুগ্ধ করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা। জনপ্রিয় এই শো-এর প্রযোজক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, "ডান্স ডান্স জুনিয়র ২ ভীষণ স্পেশ্যাল আমার কাছে। বাংলার কোণা কোণা থেকে ট্যালেন্ট খুঁজে এনেছেন সকলে। প্রত্যেকের পারফরম্যান্সই নজর কাড়বে দর্শকদের। তাছাড়াও এবারের সেট আরও সুন্দর। লাইট, ক্যামেরার কাজও চোখ ধাঁধানো। সবমিলিয়েই দর্শকরা ভীষণ উপভোগ করবেন এই শো'য়ের সিজন ২।" 'ডান্স ডান্স জুনিয়র ২' এর প্রসঙ্গে স্টার জলসার মুখপাত্র বলেছেন, "ছোট ছোট শিশুদের আসল ট্যালেন্ট প্রথমবার প্রকাশিত হতে চলেছে এই চ্যানেলে। এটা যে শুধুই ট্যালেন্ট প্রতিযোগিতা তা নয়। বহু ছেলেমেয়েদের অনুপ্রাণিত করবে এই শো। নতুন করে স্বপ্ন দেখবেন সকলে। সার্বিকভাবে অনুষ্ঠানটি সুন্দর করে তোলার চেষ্টা আমরা করেছি। আশা করছি দর্শকদের ভাল লাগবে।"

```