Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনের ঠিক দু'দিন আগেই প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল, শোকস্তব্ধ অনুরাগীরা

প্রয়াত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল। ২৪ এপ্রিল তাঁর মৃত্যু হলেও, ২৫ এপ্রিল পরিবার এই খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

জন্মদিনের ঠিক দু'দিন আগেই প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল, শোকস্তব্ধ অনুরাগীরা

মিশা আগরওয়াল

শেষ আপডেট: 26 April 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল। ২৪ এপ্রিল তাঁর মৃত্যু হলেও, ২৫ এপ্রিল পরিবার এই খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। মিশার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাঁর অনুরাগী মহলে। বিশ্বাস করতে পারছেন না কেউই—মিশা আর নেই!

সোশ্যাল মিডিয়ায় মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি। মূলত কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা। তাঁর প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে উঠত মুহূর্তের মধ্যে।

চলতি বছর ২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন। বেঁচে থাকলে ২৫ বছরে পা দিতেন তিনি। তার আগেই, জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিভার। মিশার বাবা-মা একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানান। 

ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে তাঁরা লেখেন, "ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আপনাদের প্রিয় মিশা আগরওয়াল আর আমাদের মধ্যে নেই। আপনারা যেভাবে মিশাকে ভালবেসেছেন ও সমর্থন করেছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। বাবা-মা হিসেবে আমরা মিশার জন্য গর্বিত। অনুরোধ, মিশাকে আপনাদের স্মৃতিতে জায়গা দিন।"

তবে মিশার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনও সুস্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। কীভাবে তাঁর মৃত্যু ঘটল, তা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। এই অকালপ্রয়াণে সোশ্যাল মিডিয়া জুড়ে ভেসে উঠছে শোকবার্তা। মিশার অনুরাগীরা তাঁর কাজ এবং স্মৃতিকে হৃদয়ে ধরে রাখার অঙ্গীকার করেছেন।


```