Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাল সুর তৈরি করতে দরকার হৃদয়ের স্পর্শ, এআই দিয়ে গান বানানো নিয়ে কী বললেন এ আর রহমান

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এআই-এর প্রভাব নিয়ে প্রশ্ন করা হয়েছিল রহমানকে।

ভাল সুর তৈরি করতে দরকার হৃদয়ের স্পর্শ, এআই দিয়ে গান বানানো নিয়ে কী বললেন এ আর রহমান

এ আর রহমান

শেষ আপডেট: 26 October 2024 19:56

দ্য ওয়াল ব্যুরো: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দুনিয়ায় সবকিছুই সম্ভব। সেই প্রভাব পড়েছে গানেও। প্রযুক্তির ব্যবহারকে সাধুবাদ জানালেও তা কখনওই শিল্পী ও তাঁর সৃজনশীলতার বিকল্প হতে পারে না। এমনটাই জানালেন বিশিষ্ট সুরকার এআর রহমান।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এআই-এর প্রভাব নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সেখানে রহমান জানান, ‘গানে মাস্টারিংয়ের জন্য এআই ব্যবহার হচ্ছে। কিন্তু একটা সুর তৈরি করা খুব সহজ কাজ নয়। সেটা বানাতে গেলে একজন মানুষের সৃষ্টিশীলতা ও দার্শনিক ভাবনার প্রয়োজন।’

তিনি মনে করিয়ে দেন, ভবিষ্যতেও গিটার হাতে মঞ্চে উঠে শিল্পীরা গান গাইবেন। ডিজিটাইজেশনের যুগে আমরা প্রযুক্তি ব্যবহার করলেও, আমাদের ভুলত্রুটিগুলি ভালভাবে বোঝার জন্য আরও বেশি করে তার (এআই) মূল্য দেওয়া প্রয়োজন। 

বিশিষ্ট সুরকার আরও জানান, 'এআই একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। এটা স্টার্টিং টুল হিসাবে ভাল। বহু মানুষ বিভিন্ন বিষয়ে এর সাহায্য নেয়। আমিও পোস্টার তৈরির জন্য এআই ব্যবহার করি।’ রহমান বলেন, ‘এমন ভাবার কোনও কারণ নেই যে, এআই যা করবে সবটাই সুন্দর। অনেক সময় খুব বাজেও হয়। তখন ফটোশপ এআই-এর কম্বিনেশন আমি ব্যবহার করি।’ 

এরপরই রহমানকে অন্য একটি বিষয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় কোন পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তিনি খুশি হবেন? জবাবে একটুও না ভেবে মণিরত্নমের নাম করেন সুরসম্রাট। বলেন, 'আমার মনে হয় কারও উপর যত ভরসা রাখবেন, ততই নিজেকে উজাড় করে দেওয়ার ইচ্ছা বাড়বে।’ 

প্রশ্ন করা হয় অন্য পরিচালকদের সঙ্গে মণিরত্নমের পার্থক্য কি? জবাবে রহমান জানিয়েছেন, ‘মণিরত্নম একেবারেই আলাদা। উনি অনান্য পরিচালকদের মতো নন। প্রথমেই বলে দেন, আমাকে কিছু একটা বানিয়ে দাও। এরপর ভেবে ভেবে নিজের উপর রীতিমতো নির্যাতনের পরই ফাইনাল কিছু বেরিয়ে আসে।’ 

তামিল পরিচালকের সঙ্গে রোজা, বম্বে, যুবা, গুরুর মতো একাধিক ছবিতে কাজ করার প্রসঙ্গ মনে করিয়ে রহমান জানান, ‘আমাদের জুটির কাজ শুধু ভারত নয়, বিশ্বজুড়ে সমাদৃত।’


```