Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভাল নেই কমেডিয়ান রাজু শ্রীবাস্তব! কাজ করছে না স্নায়ু, জানাল দিল্লি এইমস

দ্য ওয়াল ব্যুরো: ভাল নেই কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। দিল্লি এইমস (Delhi AIIMS) সূত্রে খবর, তাঁর এমআরআই রিপোর্ট (MRI report) একেবারেই স্বস্তি দিচ্ছে না ডাক্তারদের। জানা গেছে, রাজুর স্নায়ুগুলি এখনও ঠিকভাবে কাজ করছে না। যেগুলি

ভাল নেই কমেডিয়ান রাজু শ্রীবাস্তব! কাজ করছে না স্নায়ু, জানাল দিল্লি এইমস

শেষ আপডেট: 14 August 2022 12:44

দ্য ওয়াল ব্যুরো: ভাল নেই কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। দিল্লি এইমস (Delhi AIIMS) সূত্রে খবর, তাঁর এমআরআই রিপোর্ট (MRI report) একেবারেই স্বস্তি দিচ্ছে না ডাক্তারদের। জানা গেছে, রাজুর স্নায়ুগুলি এখনও ঠিকভাবে কাজ করছে না। যেগুলি ঠিক হতে কমপক্ষে আরও ১০-১১ দিন সময় লাগতে পারে। তাই আগামী এই দেড় সপ্তাহ রাজুর জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। তবে সকলেই আশা করছেন যে, রাজু শীঘ্রই ঠিক হয়ে যাবেন।

গত মঙ্গলবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্ট্যান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জানা গেছে, সেসময় তিনি ট্রেডমিলে হাঁটছিলেন। জিম করতে করতেই জ্ঞান হারান রাজু। দ্রুত তাঁকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। জিমের ট্রেনার পরে বলেন, ওয়ার্ক আউট শুরু করার আগে থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করেছিলেন। তবে সেই ব্যথাকে গুরুত্ব দেননি তিনি। এরপরই এই দুর্ঘটনা ঘটে। এইমসে নিয়ে যাওয়ার পর রাজু শ্রীবাস্তবকে পরপর দু'বার সিপিআর দেওয়া হয়।

কমেডিয়ান এবং অভিনেতার পাশাপাশি অন্য পরিচয়ও রয়েছে রাজুর। তিনি একজন বিজেপি নেতাও। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর ভাল সম্পর্ক। তাই তাঁর শরীর খারাপের খবর প্রকাশ্যে আসতেই অভিনেতার স্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনও পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দেন। এমনকি চিকিৎসাও যাতে ভালভাবে হয়, সেই ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে কমেডিয়ান!

সম্প্রতি রাজু শ্রীবাস্তবের পরিবার জানিয়েছেন যে, 'হাসপাতালের চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন। যাঁরা এই সময় পাশে আছেন, প্রার্থনা করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। রাজুকে নিয়ে কেউ দয়া করে গুজব ছড়াবেন না। ওঁর জন্য প্রার্থনা করুন।'


```