Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিমেই হার্ট অ্যাটাক কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের! ভর্তি দিল্লি এইমসে

দ্য ওয়াল ব্যুরো: জিমে শরীরচর্চা করার সময় হার্ট অ্যাটাকের শিকার হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। জানা যাচ্ছে, জিমে শরীরচর্চা করার সময় ট্রেডমিলের উপরে পড়ে যান তিনি। সেখান থেকে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খ

জিমেই হার্ট অ্যাটাক কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের! ভর্তি দিল্লি এইমসে

শেষ আপডেট: 10 August 2022 11:24

দ্য ওয়াল ব্যুরো: জিমে শরীরচর্চা করার সময় হার্ট অ্যাটাকের শিকার হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। জানা যাচ্ছে, জিমে শরীরচর্চা করার সময় ট্রেডমিলের উপরে পড়ে যান তিনি। সেখান থেকে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, পড়ে যাওয়ার পরে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আপাতত দিল্লির এইমস হাসপাতালে (AIIMS Delhi) ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব। সেখানকার কার্ডিওলজি বিভাগে রাখা হয়েছে এই প্রখ্যাত কমেডিয়ানকে।

তবে কার্ডিয়াক অ্যারেস্ট হলেও ধীরে ধীরে খানিকটা ধাতস্থ হয়েছেন রাজু। তাঁর টিমের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভয় পাওয়ার আর কিছু নেই। তড়িঘড়ি চিকিৎসা শুরু হয়ে যাওয়ায় এবং এইমসের মতো হাসপাতালে ভর্তি থাকায় তিনি এখন বিপদের বাইরে বলেই জানা গিয়েছে।

জিম করতে করতে হঠাৎ হার্ট অ্যাটাক, অতিরিক্ত ঘাম ঝরাতে গিয়েই কি বিপদে ঘটছে?

উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা রাজু শ্রীবাস্তব বর্তমানে দিল্লির বাসিন্দা। অমিতাভ বচ্চনকে নকল করে তাঁর অভিনয় এখনও সকলের মনে থাকতে বাধ্য। স্টেজ শো, কমেডি শো ছাড়া বেশ কিছু সিনেমাতেও তিনি কাজ করেছেন। তবে শুধুই কৌতুকাভিনেতা নন, ৫৮ বছর বয়সী রাজু শ্রীবাস্তব বিজেপির একজন নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। এর আগে সমাজবাদী পার্টিতে ছিলেন রাজু।

উল্লেখ্য, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখন খবরের কাগজে, অনলাইন মাধ্যমে, টিভির পর্দায় সারা ক্ষণ শরীরচর্চা করার নির্দেশ দেওয়া হচ্ছে। এক্সারসাইজ করতে হলে তা সঠিকভাবে করাই উচিত। নানারকম বিজ্ঞাপন দেখে, অ্যাপ নির্ভর ফিটনেস টিপস দেখে ব্যায়াম করতে গিয়ে বিপত্তি বাঁধাচ্ছেন অনেকে। প্রায়শই শোনা যায় ট্রেডমিলে দীর্ঘক্ষণ দৌড়তে গিয়ে হার্ট অ্যাটাক হচ্ছে অনেকের। আজ রাজু শ্রীবাস্তবের ঘটনা যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

চটজলদি ওজন কমাতে গিয়ে ভুল করছেন না তো? বিপদ আসতে পারে নিঃশব্দে


```