Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডান্স দিওয়ানে জুনিয়রসের মঞ্চে রিল-রিয়েল মিঠু, শনি-রবির ধামাকা কালারসে

দ্য ওয়াল ব্যুরো: আগামী শনি ও রবিবার, কালারস (Colors) চ্যানেলের ডান্স দিওয়ানে জুনিয়রস (Dance Diwane Juniors) শো-তে উত্তেজনার পারদ চড়তে চলেছে অনেক উঁচুতে। এই সপ্তাহে ডান্স দিওয়ানে জুনিয়রসে বিচারক নীতি কাপুর, নোরা ফাতেহি, মারজি পেস্তনজি

ডান্স দিওয়ানে জুনিয়রসের মঞ্চে রিল-রিয়েল মিঠু, শনি-রবির ধামাকা কালারসে

শেষ আপডেট: 7 July 2022 18:31

দ্য ওয়াল ব্যুরো: আগামী শনি ও রবিবার, কালারস (Colors) চ্যানেলের ডান্স দিওয়ানে জুনিয়রস (Dance Diwane Juniors) শো-তে উত্তেজনার পারদ চড়তে চলেছে অনেক উঁচুতে। এই সপ্তাহে ডান্স দিওয়ানে জুনিয়রসে বিচারক নীতি কাপুর, নোরা ফাতেহি, মারজি পেস্তনজি ছাড়াও দেখা যাবে রিল মিঠু তাপসী পান্নু (Tapsi Pannu) এবং রিয়েল লাইফ মিঠু মিতালি রাজকে (Mithali Raj)।

সামনেই মুক্তি পেতে চলেছে তাপসী পান্নু অভিনীত মিতালি রাজের বায়োপিক "শাবাশ মিঠু" (Shabaash Mithu)। সেই ছবির প্রমোশনেই ডান্স দিওয়ানে জুনিয়রসের মঞ্চে দেখা যাবে তাঁদের। সঙ্গে গেস্ট প্যানেলে থাকবেন 'মেহেরবান' অ্যালবামের প্রধান গায়িকা সারা আঞ্জুলি ও বলিউড কোরিওগ্রাফার টেরেন্স লুইস। ডান্স দিওয়ানে জুনিয়রসের মঞ্চেই আসতে চলেছে লুইস-আঞ্জুলির ঝলক।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজ নিজে একজন দক্ষ ধ্রুপদী নৃত্যশিল্পী। তাঁর সামনেই সব চোখ ধাঁধানো নাচের পারফরম্যান্স অনুষ্ঠিত হতে চলেছে। নাচে-গানে-আড্ডা আর খেলায় মেতে উঠবে ডান্স দিওয়ানে জুনিয়রসের মঞ্চ। দেখতে হলে চোখ রাখতেই হবে, আগামী শনি ও রবিবার, ঠিক রাত ১০:৩০ টায়, কালারস-এর পর্দায়।


```