Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ফেরারি মন'-এর কাহিনীতে দুই বছর পার, তুলসি অগ্নির সম্পর্কে টানাপড়েন কতটা

দু বছর কেটে যায়, তুলসী আইএএস অফিসার হয়ে ফিরে আসে। ইলেকশন কমিশনেই তুলসীর পোস্টিং হয়। কিন্তু এই চাকরির আনন্দ বেশিক্ষণ থাকে না। চলে যায় অগ্নিকে দেখে।

'ফেরারি মন'-এর কাহিনীতে দুই বছর পার, তুলসি অগ্নির সম্পর্কে টানাপড়েন কতটা

Pherari Mon

শেষ আপডেট: 6 March 2024 13:58

দ্য ওয়াল ব্যুরো: তুলসীর জীবনের সংগ্রাম চলছেই। তুলসীর বোন তিতিরের মর্মান্তিক দুর্ঘটনার পেছনে যে কোনও দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব আছে সেটা ও বেশ বোঝে। কিন্তু বোনের মৃত্যুর বিচার মেলে না। একের পর এক বাধা আসতেই থাকে।


অন্যদিকে হৃষিকেশ, তুলসীর শ্বশুর একজন নামী রাজনীতিবিদ। কিন্তু ভোটের প্রচারের সময় বিরোধী দল তাঁর প্রতি ভয়ঙ্কর আক্রমণ করে। এই ঘটনার পর অগ্নি ফুঁসে ওঠে। ভাবে ওকে বিরোধী দলের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই হবে। সে ঠিক করে সে নিজেই সমস্তটা সামলাবে।

এই সুযোগের সৎ ব্যবহার করে হৃষীকেশ ওর দলের লিডার বানায় ছেলে অগ্নিকে। কিন্তু এটা তুলসীর পছন্দ হয় না। সে অগ্নিকে বলে যে এত বড় দায়িত্ব সে নিতে পারবে না। কিন্তু অগ্নি যথারীতি শোনে না। সে উল্টে বলে, আইএএসে ভর্তি হওয়ার আগে তুলসী তো অগ্নিকে জানায়নি। তাই এখনও তুলসীর অগ্নিকে কিছু বলার অধিকার নেই।

এই অশান্তির মধ্যেই অগ্নি রাজনীতিতে নামে। বাবার প্রতি হওয়া হামলার বিরুদ্ধে তাকেই প্রতিশোধ নিতে হবে। এরমধ্যে, তুলসী নিজের আইএএস হওয়ার ট্রেনিং চালাতে থাকে। সে নিজেকে নিজে প্রমিস করে, যে এই ট্রেনিং সে বৃথা যেতে দেবে না। 

দু বছর কেটে যায়, তুলসী আইএএস অফিসার হয়ে ফিরে আসে। ইলেকশন কমিশনেই তুলসীর পোস্টিং হয়। কিন্তু এই চাকরির আনন্দ বেশিক্ষণ থাকে না। চলে যায় অগ্নিকে দেখে। তুলসী জানতে পারে অগ্নি এখন পুরদমে পলিটিক্স করছে।

শুরু হয় অগ্নি ও তুলসীর নতুন জার্নি। ওদের মধ্যের সংঘর্ষ যেন নতুন করে দানা বাধে। দুজনের স্বপ্ন, আদর্শ সমস্ত আলাদা হয়ে যায়। তুলসী অগ্নির সম্পর্ক কি এরপরেও টিকে থাকবে? জানতে হলে দেখতে হবে 'ফেরারি মন', রোজ সন্ধে ৬.৩০টায়, শুধু মাত্র কালার্স বাংলায়।


```