Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালার্স বাংলায় ‘লাভ কাল পরশু’, সপ্তাহ জুড়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন 

১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কালার্স বাংলায় হবে প্রেমদিবস উদযাপন।

কালার্স বাংলায় ‘লাভ কাল পরশু’, সপ্তাহ জুড়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন 

শেষ আপডেট: 12 February 2024 16:58

দ্য ওয়াল ব্যুরো: সারা বছর যতই ঝগড়াঝাঁটি হোক, প্রেম দিবসে একটু মাখোমাখো প্রেম না হলে জমে? তাই  ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কালার্স বাংলায় হবে প্রেমদিবস উদযাপন। ভালবাসার মরশুমে আপনাদের প্রিয় নায়ক-নায়িকারা কী করছেন জেনে নিন।

সোহাগ-চাঁদ
সোহাগের বাড়িতে সরস্বতী পুজোর আমেজ। তবে চাঁদের মনে শান্তি নেই। কারণ তাঁদের ব্যানার্জি বাড়ি এখন আর তাদের নেই। হয়ে গেছে দুর্যোধন মণ্ডলের।
এত কিছুর মাঝে ভ্যালেন্টাইন্স ডে-র দিন সোহাগ চাঁদের কাছে নিজের মনের কথা জানাতে গিয়েও জানাতে পারে না। প্রেমদিবসে সোহাগ কি প্রেমের কথা মুখ ফুটে বলতে পারবে?

ফেরারি মন
অগ্নি আর তুলসির কলেজে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বেশ কিছু অনুষ্ঠান হবে। সেসব নিয়ে বেশ আনন্দেই ছিল দুটিতে। তবে এই আনন্দ মাটি হয় যখন তাদের পরীক্ষার রেজাল্ট বেরোয়। দেখা যায় তুলসি পাস করলেও পাস করতে পারেনি অগ্নি।
এই রেজাল্ট কি অগ্নি-তুলসির জীবনের সমস্যা বাড়িয়ে দেবে?

রাম-কৃষ্ণা
রূপ বদল! কৃষ্ণা রামের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করে। অন্যদিকে রাম কৃষ্ণার জন্য ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কিছু করার পরিকল্পনা করে। এইদিনটাকে বেছে নেয় কৃষ্ণার কাছে নিজের প্রেম নিবেদন করার জন্য। বিশেষ দিনের বিশেষ আয়োজন দেখে খুশি হয় কৃষ্ণা। রাম ও কৃষ্ণার বেশ আনন্দে, ভালবাসাতেই কাটে এই বিশেষ দিন।

টুম্পা অটোওয়ালি
এবার আবীরের অবাক হওয়ার পালা! সরস্বতী পুজোর দিন টুম্পাকে শাড়ি পরতে দেখে অবাক আবীর। আবার যেন নতুন করে ভাললাগা জন্মায় ওঁর মনে। গোলাপ দিয়ে নিজের মনের ভাব প্রকাশের চেষ্টা করে সে। ভ্যালেন্টাইন্স ডে-টা নিজেদের মতো করে কাটায় দুটিতে।


```