Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

প্রথম কনসার্টের টিকিট মুহূর্তেই শোল্ড আউট, আহমেদাবাদে দ্বিতীয় শোয়ের সিদ্ধান্ত কোল্ড প্লের

আহমেদাবাদে দ্বিতীয় কনসার্টের কথা এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয় কোল্ড প্লের তরফে। সেখানেই জানানো হয় শনিবার দুপুর ১টায় টিকিট বিক্রি শুরু হবে এই কনসার্টের।

প্রথম কনসার্টের টিকিট মুহূর্তেই শোল্ড আউট, আহমেদাবাদে দ্বিতীয় শোয়ের সিদ্ধান্ত কোল্ড প্লের

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 16 November 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো: ৮ বছর পর ভারতে কনসার্ট করতে চলেছে কোল্ড প্লে। ৮টা বছর অপেক্ষায় ছিল দেশবাসী। প্রিয় মিউজিক ব্যান্ডের কনসার্ট হবে এই ঘোষণা শোনার পর থেকে কার্যত প্রহর গুনছিলেন সকলে। প্রথমে মুম্বই তারপর আহমেদাবাদে শো। টিকিট বিক্রি শুরু হয় শনিবার সকালে। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। তারপর আয়োজকদের তরফে আহমেদাবাদেই আরেকদিন কনসার্টের ঘোষণা করা হয়। যা শোনার পর টিকিট কাটার হিড়িক লেগে যায়। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৫-এর ২৫ জানুয়ারি শো রয়েছে কোল্ড প্লের। যার টিকিট বিক্রি শুরু হয় আজ, শনিবার সকালে। কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট। তারপর আয়োজকদের তরফে জানানো হয়, ২৬ জানুয়ারি আরেকটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এই দ্বিতীয় দিনের কনসার্টের টিকিট বিক্রি শুরু হয় শনিবারই দুপুর ১টার সময়। 

আহমেদাবাদে দ্বিতীয় কনসার্টের কথা এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয় কোল্ড প্লের তরফে। সেখানেই জানানো হয় শনিবার দুপুর ১টায় টিকিট বিক্রি শুরু হবে এই কনসার্টের। 

জানুয়ারিতে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কনসার্ট রয়েছে 'কোল্ড প্লে'-র। টিকিট নিয়ে কার্যত কাড়াকাড়ি অবস্থা হয় সেপ্টেম্বরে। এই সুযোগকে কাজে লাগিয়ে কালোবাজারি হয়। ২ হাজার ৫০০ টাকার টিকিট ৩ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে অবৈধভাবে। এমন অভিযোগ ওঠে। এই কালোবাজারির কথা মাথায় রেখেই আহমেদাবাদের কনসার্টের টিকিট বিক্রি শুরুর আগে বুক মাই শো-র তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। 

সংস্থার তরফে জানানো হয়,  টিকিট পুর্নবিক্রি করা দণ্ডনীয় অপরাধ এদেশে। সেল চলার পর এই টিকিট বিক্রি হলে সেই টিকিট বাতিল হিসেবে গণ্য করা হবে। প্রতারণা থেকে দূরে থাকুন। কোল্ড প্লের কনসার্টের টিকিট শুধুামাত্র বুক মাই শো-তেই পাওয়া যাবে। 

এই কনসার্ট নিয়ে কেন এত উন্মাদনা? এক ভক্তের কথায় প্রথমত এই কনসার্টের জন্য ৮ বছর অপেক্ষা করতে হয়েছে। তারউপর 'মিউজিক অফ দ্য স্ফেয়ার্স', 'উই প্রে', 'ইয়ালো', 'ফিক্স ইউ', 'ভিভা লা ভিদা'-র মতো গান শোনা যেতে পারে। তাই উত্তেজনা রয়েছে। 


```