
শেষ আপডেট: 8 July 2022 08:52
দ্য ওয়াল ব্যুরো: এই মাসের ৭ তারিখ থেকে আবারও শুরু হয়েছে করণ জোহর পরিচালিত সেলেব্রিটিদের নিয়ে জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’ (Coffee with Karan)। প্রথমদিনের শো’তে ছিলেন সদ্য বিবাহিত আলিয়া ভাট (Aliah Bhat)। মুক্তি পেতে চলেছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই নিয়ে শুরু হয় আড্ডা। গল্প এগোতে থাকে খেলার দিকে। শুরু হয় র্যাপিড ফায়ার রাউন্ড।
এই রাউন্ডে করণ জোহর তাঁকে দুটি অপশন ছুঁড়ে দেন, বেছে নিতে বলেন একটা। করণ বলেন, কী ভাবে প্রাক্তনের বন্ধু হয়ে থাকা যায়? আর কী ভাবে বর্তমান সঙ্গীর প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখা যায়? এই দুটির মধ্যে কোনটি আলিয়ার জন্য ঠিক? আলিয়া দুটির মধ্যে দ্বিতীয়টি বেছে নেন। তিনি বলেন, রণবীর কাপুরের (Ranbir Kapoor) জীবনের দু’জন প্রাক্তন তাঁর খুব ভাল বন্ধু, তাঁদের দুজনের সঙ্গেই আলিয়ার ভাল বন্ধুত্ব রয়েছে। এবং আলিয়া এ ও বলেন, তাঁরা দু’জন ছাড়াও আরও যাঁরা ছিলেন রণবীরের জীবনে, যাঁদের কথা হয়তো তিনি জানেনও না, তাঁদের নিয়েও কোনও সমস্যা নেয় আলিয়া ভাট কাপুরের।
রণবীরের প্রাক্তনদের নিয়ে কথা বলার সময় আলিয়া যদিও তাঁদের কারওই নাম করেননি, তবে দর্শকের বুঝতে কোনও অসুবিধায় হয়নি রণবীরের প্রাক্তন বলতে তিনি ক্যাটরিনা কাইফ (Katrina Kyaf) ও দীপিকা পাডুকোনের (Deepika Padukone) কথাই বলেছেন।
কাপুর পরিবারের বউ হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে আলিয়া বলেছেন, ভাট পরিবার আর কাপুর পরিবারের মধ্যে অনেক ফারাক। তাঁদের পরিবারে সবাই যেমন নিজের কাজ নিজেরাই করেন, কাপুর পরিবার কিন্তু তেমন নয়। এখানে সবকিছু একসঙ্গে মিলেমিশে করা হয়। কাপুর পরিবারের বউ হওয়াটা তাঁর জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে।
‘কফি উইথ করণ’ দেখতে হলে চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যে ৭ টাই, ডিজনি প্লাস হটস্টারে। এছাড়াও ইউএসের দর্শকদের জন্য এই শো হুলু অ্যাপেও পাওয়া যাবে। পরবর্তীতে এই শো-এর অতিথি হয়ে আসছেন অক্ষয় কুমার, অনন্যা পাণ্ডে, সামান্থা প্রভু, সারা আলি খান, জাহ্নবী কাপুর ও অনিল কাপুরসহ আরও অনেকেই।
ডান্স দিওয়ানে জুনিয়রসের মঞ্চে রিল-রিয়েল মিঠু, শনি-রবির ধামাকা কালারসে