Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

জেল থেকে ছাড়া পেলেন বলিউড অভিনেত্রী, আনন্দে চোখে জল পরিবারের

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী কৃষান পেরেইরা (Chrisann Pereira) অভিনয়ের জন্য বিশেষ পরিচিত নন। সড়ক ২ এবং বাটলা হাউস ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে, চলতি মাসের শুরুতে ড্রাগ নেওয়ার অপরাধে সংযুক্ত আরব আমিরশাহিতে জেলে বন্

জেল থেকে ছাড়া পেলেন বলিউড অভিনেত্রী, আনন্দে চোখে জল পরিবারের

শেষ আপডেট: 27 April 2023 10:54

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী কৃষান পেরেইরা (Chrisann Pereira) অভিনয়ের জন্য বিশেষ পরিচিত নন। সড়ক ২ এবং বাটলা হাউস ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে, চলতি মাসের শুরুতে ড্রাগ নেওয়ার অপরাধে সংযুক্ত আরব আমিরশাহিতে জেলে বন্দি করা হয় কৃষানকে।

গতকাল অর্থাৎ বুধবার জেল থেকে ছাড়া পেলেন (released from Sharjah jail) কৃষান। ছাড়া পেয়েই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কৃষানের ছাড়া পাওয়ার খবর পেয়েই আনন্দে লাফিয়ে ওঠেন তাঁর বৃদ্ধা মা। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রীর ভাই কেভিন পেরেইরা। অভিনেত্রীর সঙ্গে শারজা জেল থেকেই ভিডিও কলে যোগাযোগ করেন তাঁর পরিবার।

মা এবং ভাইয়ের আনন্দ দেখে চোখের জল বাঁধ মানেনি কৃষানেরও। জানা গেছে, ছাড়া পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই দেশে ফিরবেন বাটলা হাউস অভিনেত্রী। এপ্রিলের ১ তারিখে ড্রাগ নেওয়ার অপরাধে জেলে বন্দি করা হয় কৃষানকে।

তবে, অভিনেত্রীকে ফাঁসানো হয়েছে এমনই দাবি তাঁর পরিবারের। এপ্রিলের ১ তারিখে তাঁকে আটক করার পর ঘটনার তদন্তে নামে মুম্বই পুলিশ। জানা যায়, আরবের এক বেকারির মালিকের সঙ্গে পোষা কুকুরের বিষয়ে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কৃষান। সেই ঘটনারই প্রতিশোধ নিতে সড়ক ২ অভিনেত্রীকে ড্রাগের মামলায় ফাঁসান সেই বেকারির মালিক।

পরে অ্যান্টনি পাল নামের সেই বেকারির মালিককে গ্রেফতার করে পুলিশ। ওই বেকারির মালিককে সাহায্য করেছিলেন রাজেশ বোভাতে নামে একজন ব্যাঙ্ক কর্মচারী। অ্যান্টনির ডাকেই একটি ওয়েব সিরিজের অডিশন দিতে শারজায় পৌঁছান কৃষান। এরপরেই ঘটে বিপত্তি।

বক্স অফিসে ভরাডুবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর, ৪ বছর পর ফিরেও ব্যর্থ ভাইজান


```