
শেষ আপডেট: 14 May 2022 10:37
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগে তাঁকে নিয়ে উত্তাল হয়ে উঠেছিল আন্তর্জাতিক বিনোদন মঞ্চ। হলিউডের অভিনেতা ক্রিস রককে (Chris Rock) অস্কার মঞ্চে সঞ্চালনার সময় সটান থাপ্পড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর বিরুদ্ধে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে অপমানের অভিযোগ ছিল। এবার ক্রিস রক মুখ খুললেন অন্য একটি বিতর্কে। জনি ডেপের (Johnny Depp) প্রাক্তন স্ত্রীকে একহাত নিলেন তিনি।
আরও পড়ুন: শাহরুখের মেয়ে পা রাখছেন বলিউডে! অনুপ্রেরণায় মার্কিন কমেডি, টিজার দেখে গৌরী যা বললেন
জনি ডেপ আর তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের (Amber Heard) মধ্যেকার ঝামেলা আদালতের দোরগোড়ায় পৌঁছে গেছে। সেখানে নিত্য কাঁদা ছোড়াছুড়ি চলছে। হলিউডের ‘জ্যাক স্প্যারো’র বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন অ্যাম্বার হার্ড। বলেছেন বিয়ের পর রোজ শারীরিক ও মানসিক অত্যাচার করা হত তাঁর উপর। এমনকি অ্যাম্বারকে নাকি মারধরও করতেন জনি ডেপ। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর যোনিতে আঙুল ঢুকিয়ে নাকি তিনি খুঁজতেন মাদক!
ডেপ অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করেছেন তিনি।
আদালতে জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের ঝামেলা যখন হলিউড ড্রামার পর্যায়ে পৌঁছে গেছে তখন ‘জ্যাক স্প্যারো’র পাশেই দাঁড়ালেন ক্রিস রক (Chris Rock)। বললেন, অ্যাম্বার হার্ড ছাড়া আর যে কোনও মহিলার কথা তিনি বিশ্বাস করতে রাজি আছেন’। অর্থাৎ অ্যাম্বার যা বলছেন তার এক বর্ণও ক্রিস রক বিশ্বাস করেন না।
সম্প্রতি ‘ইগো অ্যান্ড ডেথ’ টুরের জন্য লন্ডনে কাজ করছিলেন ক্রিস রক (Chris Rock)। সেখান থেকেই এই চলতি বিতর্ক মুখ খুলতে দেখা গেছে অভিনেতাকে। কিন্তু অ্যাম্বার ছাড়া যে কোনও মহিলাকে বিশ্বাস করতে পারি, ক্রিসের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন ক্রিস রক এভাবে মহিলাদের অপমান করেছেন। আর কেউ কেউ বলছেন ক্রিস ঠিকই বলেছেন, অ্যাম্বারের মতো বিভ্রান্তিকর মহিলা আর হয় না।