Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সহকারীকে যৌন হেনস্থার অভিযোগ! গ্রেফতার সলমন খানের সঙ্গে কাজ করা কোরিওগ্রাফার

নাবালিকা সহকারীর অভিযোগ, আউটডোর শুটিংয়ের সময় তাঁর যৌন হেনস্থা করেছেন জানি মাস্টার। ২১ বছর বয়সি তরুণীর অভিযোগ, একাধিক প্রোজেক্টে কাজের সময় বেশকিছু মাস ধরে তাঁর যৌন হেনস্থা করেছেন জানি।

সহকারীকে যৌন হেনস্থার অভিযোগ! গ্রেফতার সলমন খানের সঙ্গে কাজ করা কোরিওগ্রাফার

সলমন খান ও কোরিওগ্রাফার জানি মাস্টার

শেষ আপডেট: 19 September 2024 20:57

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা সহকারীকে যৌন হেনস্থার অভিযোগে গোয়া থেকে গ্রেফতার ‘স্ত্রী ২’ ছবির নৃত্য পরিচালক। বৃহস্পতিবার শেখ জানি বাসা ওরফে জানি মাস্টারকে হায়দরাবাদের সাইবেরাবাদ থানার পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে পকসো মামলায় নৃত্য পরিচালকের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। এদিনই অভিযুক্ত কোরিওগ্রাফারকে ট্রানজিট রিমান্ডে হায়দরাবাদে নিয়ে আসা হয়।

নাবালিকা সহকারীর অভিযোগ, আউটডোর শুটিংয়ের সময় তাঁর যৌন হেনস্থা করেছেন জানি মাস্টার। ২১ বছর বয়সি তরুণীর অভিযোগ, একাধিক প্রোজেক্টে কাজের সময় বেশকিছু মাস ধরে তাঁর যৌন হেনস্থা করেছেন জানি। এদিকে মামলা দায়েরের পর জানিকে তেলেগু ফিল্ম অ্যান্ড টিভি ড্যান্স ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দিয়েছে তেলেঙ্গানা ফিল্মস চেম্বার্স অফ কমার্স।

নির্যাতিতার আরও অভিযোগ, শুটিংয়ের কারণে বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় যেতে হত। সেই সুযোগে লাগাতার তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন অভিযুক্ত নৃত্য পরিচালক।

নেল্লোরের বাসিন্দা জানি তেলুগু ছবিতে নৃত্যশিল্পী হিসাবে কাজ শুরু করেন। সেখান থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর পথচলা শুরু৷ অভিষেক বচ্চনের 'দ্রোণা' ছবিতে কোরিওগ্রাফার হিসাবে তিনি পরিচিতি পান। এছাড়াও সলমন খান, জুনিয়র এনটি আর, আল্লু অর্জুন, রবি তেজা, পবণ কল্যানের মতো তারকাদের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

শুধু তাই নয়, সলমন খানের 'জয় হো', রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী ২' ছবিতে ‘আজ কি রাতআই নেহি’ গানের কোরিওগ্রাফি করেছেন জানি। চলতি বছর তিনি কোরিগ্রাফার হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছেন। ‘থিরুচিত্রামবলম' ছবির গান 'মেঘাম কারুক্কথার' জন্য জাতীয় পুরস্কার পান অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাসিন্দা।


```