Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অভিনেত্রীর আড়ালে থাকা নৃত্যাঙ্গনা চিত্রা, মঞ্জুশ্রীর জুতোয় পা গলিয়ে হয়ে ওঠেন 'শ্যামা'

সন্তোষ সেনগুপ্ত ঘোষণা করলেন 'এ বার থেকে চিত্রাবালাই শ্যামা করবে'।

অভিনেত্রীর আড়ালে থাকা নৃত্যাঙ্গনা চিত্রা, মঞ্জুশ্রীর জুতোয় পা গলিয়ে হয়ে ওঠেন 'শ্যামা'

চিত্রা সেন

শেষ আপডেট: 5 May 2025 20:37

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

দূরদর্শনের আদি যুগ থেকে এ যুগেও তিনি ছোট পর্দার অবিরত মুখ। চলচ্চিত্রে তাঁর কদাচিৎ দেখা মেলে। ঋত্বিক ঘটক থেকে ঋতুপর্ণ ঘোষের ছবি তাঁর ঝুলিতে। কিন্তু এই অভিনেত্রীর আসল ক্ষেত্র নাট্যমঞ্চ। তিনি বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেন। আজ তাঁর জন্মদিন। পিতৃদত্ত নাম চিত্রা মণ্ডল। সেই নামেই তাঁর যাত্রা শুরু চলচ্চিত্রে। কিন্তু অভিনেত্রীর আগে চিত্রা মণ্ডল একজন গুণী নৃত্যশিল্পী, যা অনেকেরই অজানা। 

বাড়িতেই ছিল সংস্কৃতির পরিবেশ। মা উৎসাহ দিতেন ছেলেমেয়েদের। চিত্রার ছোট ভাই যেমন বিপ্লব মণ্ডল। বিখ্যাত তবলা বাদক ও প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডলের স্বামী। নিজের সন্তানদের সঙ্গে পাড়ার ছেলেমেয়েদের জড়ো করে চিত্রার মা নাচ-গান শেখাতেন। নাটক করা শেখাতেন। পুজোর সময় পাড়ার জলসায় সেসব করত ছোটরা। 

Films | Iconic and thought-provoking scenes from Rituparno Ghosh's Bengali  film Unishe April - Telegraph India

চিত্রার ভরতনাট্যম ও মণিপুরী নাচ শেখা শুরু ব্রজবাসী সিংহর কাছে। 

রাসবিহারী অ্যাভিনিউতে 'সুরমন্দির' প্রতিষ্ঠানে প্রথাগত নাচ শেখা শুরু। সেখানে প্রথিতযশা নৃত্যগুরু সন্তোষ সেনগুপ্তর কাছে নাচের তালিম শুরু। এইচএমভি থেকে 'চিত্রাঙ্গদা', 'চণ্ডালিকা', 'শ্যামা' নৃত্যনাট্য গীতিনাট্যর যে হিট রেকর্ডগুলি বেরিয়েছিল সমগ্র পরিচালনাতেও ছিলেন সন্তোষ সেনগুপ্ত।


 চিত্রা বালিকা হওয়াতে সবসময় সখীর নাচেই সুযোগ পেতেন। কিন্তু একদিন ভাগ্য ঘুরল। তৎকালীন বিখ্যাত সিনেমা পত্রিকা ছিল 'উল্টোরথ'। 'উল্টোরথ'-এর বার্ষিক অনুষ্ঠান একবার হল হাতিবাগানের 'রঙমহল' প্রেক্ষাগৃহে। সেখানে সেদিন টালিগঞ্জ পাড়ার সব তারকারা হাজির। 'উল্টোরথ পুরস্কার' দেওয়া হবে বিজয়ী অভিনেতাদের। সেখানে বিখ্যাত নৃত্যশিল্পী মঞ্জুশ্রী চাকি সরকার 'শ্যামা' গীতিনাট্যে নামভূমিকায় নাচবেন। সখীর দলে চিত্রা মণ্ডল। 

Ushashi Chakraborty | Is June Aunty marrying Patralekha's younger son to  make a comeback in Ananda Niketan dgtl - Anandabazar


অনুষ্ঠানের মূল কাণ্ডারি ভানু বন্দ্যোপাধ্যায় আর জহর রায়। তখন রবীন্দ্রনাথের নৃত্যনাট্য মানেই সর্বাধিক চাহিদায় মঞ্জুশ্রী চাকি সরকার। দিল্লী থেকে সেদিন মঞ্জুশ্রী কলকাতা আসছেন। কিন্তু প্লেন দেরি করাতে মঞ্জু আর এসে পৌঁছলেন না। তখন ভানু ও জহরের মাথায় হাত। শেষমেশ তাঁরা সিদ্ধান্ত নিলেন চিত্রাই আজকের অনুষ্ঠানে শ্যামার ভূমিকায় নৃত্য প্রদর্শন করবেন। 

চিত্রা ভয় পেলেও পিছিয়ে আসেননি। এতদিন রিহার্সালে সবার নাচ দেখে দেখে অনেকটাই তুলে ফেলেছেন তিনি। তাই সেদিন শ্যামা হয়ে রঙমহল মাতিয়ে দিলেন চিত্রা মণ্ডল। সেই তাঁর সামনে চলে আসা প্রধান ভূমিকায়। 

সন্তোষ সেনগুপ্ত ঘোষণা করলেন 'এ বার থেকে চিত্রাবালাই শ্যামা করবে'।

Actor kaushik sen on mother health Update

পরবর্তী কালে দেবকী কুমার বসুর 'অর্ঘ্য' তথ্যচিত্র বানালেন রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষে। সেখানেও সন্তোষ সেনগুপ্তর দলে নাচ করেছিলেন চিত্রা মণ্ডল। 

চিত্রা মণ্ডল বিয়ে করেন অভিনেতা নাট্যকার শ্যামল সেনকে। চিত্রা সেন কিন্তু পরবর্তীকালে নাচের রোল সে ভাবে পাননি। তাই তাঁর নৃত্যশিল্পী সত্ত্বা আড়ালে চলে গেছে অভিনেত্রী সত্ত্বার আলোকে। অথচ অভিনেত্রীর আগে চিত্রা সেন ছিলেন দাপুটে নৃত্যশিল্পী। নাচের প্রশিক্ষণ ছিল বলেই পূর্ণ অভিনেত্রী হতে পেরেছিলেন তিনি।


```