Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পরমব্রতর পরিচালনায় ওটিটি ডেবিউ চিরঞ্জিতের! আগামী মাসেই সিরিজের শ্যুটিং শুরু

দ্য ওয়াল ব্যুরো: সৃজিত মুখোপাধ্যায়ের 'চতুষ্কোণ' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দুই টলিউড স্টার চিরঞ্জিৎ চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। দুই অভিনেতাই সেখানে আলাদা দু'জন পরিচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। এবা

পরমব্রতর পরিচালনায় ওটিটি ডেবিউ চিরঞ্জিতের! আগামী মাসেই সিরিজের শ্যুটিং শুরু

শেষ আপডেট: 27 April 2023 11:31

দ্য ওয়াল ব্যুরো: সৃজিত মুখোপাধ্যায়ের 'চতুষ্কোণ' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দুই টলিউড স্টার চিরঞ্জিৎ চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। দুই অভিনেতাই সেখানে আলাদা দু'জন পরিচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। এবার ফের একসঙ্গে কাজ করতে চলেছেন পরমব্রত-চিরঞ্জিৎ (Chiranjit Chakrabarty OTT debut)। তবে স্ক্রিন শেয়ার নয়। প্রথমজন ক্যামেরার পিছনে, দ্বিতীয়জন সামনে।

সূত্রের খবর, খুব শিগগিরই পরিচালক হিসেবে ওটিটির পর্দায় ডেবিউ করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর সেখানেই তিনি মুখ্যভূমিকায় পছন্দ করেছেন চিরঞ্জিৎকে। জানা গিয়েছে, স্ক্রিপ্ট শুনে বেশ পছন্দই করেছেন অভিনেতা। তারপরই অভিনয়ের জন্য পাকা কথা দিয়েছেন। পরিচালকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে, হরর আর থ্রিলারের মিশেলের এই ওয়ের সিরিজটি তৈরি হতে চলেছে।

আগামী মে মাসেই শুরু হবে সিরিজের শ্যুটিং। আপাতত জোরকদমে চলছে প্ৰি প্রোডাকশনের কাজ। চিরঞ্জিৎ ছাড়াও এই সিরিজে অভিনয় করার কথা গৌরব চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীদের। এখনও পর্যন্ত যা খবর, এই সিরিজের নাম হতে চলেছে 'ভাদুড়িবাবু'। আর সেখানে এই ভাদুড়িবাবুর ভূমিকাতেই দেখা যাবে চিরঞ্জিৎকে।

উত্তরবঙ্গ, কলকাতা মিলিয়ে ছবির শ্যুটিং হওয়ার কথা আগামী মাসেই। তারপর কবে এই সিরিজ মুক্তি পাবে এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে, তা এখনও জানা যায়নি। তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দুই তারকার ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে। কারণ, পরমব্রত এই প্রথম পরিচালক হিসাবে এবং চিরঞ্জিৎ এই প্রথম অভিনেতা হিসাবে ওটিটি ডেবিউ করতে চলেছেন। আপাতত সেই সিরিজ মুক্তির অপেক্ষাতেই দিন গুনছেন সবাই।

গরমের কষ্ট ভোলাতে বড় পর্দায় আসছে শাহরুখ থেকে রণবীরের এই ১০ ছবি


```