Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বুধবার রাতে কলকাতায় আসছেন চিরঞ্জীবী, হলুদ ট্যাক্সি চালিয়ে শহর ঘুরবেন তেলুগু তারকা

দ্য ওয়াল ব্যুরো: তেলুগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। বয়স প্রায় ৭০ ছুঁইছুঁই। তারপরেও নিজের জায়গা ধরে রেখেছেন ভক্ত মহলে। এখনও তাঁর নামেই হাউসফুল হয় সিনেমার শো। তিনি দক্ষিণী তারকা চিরঞ্জীবী। যার জন্য আলাদা করে নিজের সিনেমার স্পেশ্যাল স্ক

বুধবার রাতে কলকাতায় আসছেন চিরঞ্জীবী, হলুদ ট্যাক্সি চালিয়ে শহর ঘুরবেন তেলুগু তারকা

শেষ আপডেট: 3 May 2023 10:57

দ্য ওয়াল ব্যুরো: তেলুগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। বয়স প্রায় ৭০ ছুঁইছুঁই। তারপরেও নিজের জায়গা ধরে রেখেছেন ভক্ত মহলে। এখনও তাঁর নামেই হাউসফুল হয় সিনেমার শো। তিনি দক্ষিণী তারকা চিরঞ্জীবী। যার জন্য আলাদা করে নিজের সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিং করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তেলুগু ছবির এই নায়ক বুধবার রাতে পা রাখছেন কলকাতায় (Chiranjeevi in Kolkata)।

সূত্রের খবর, নিজের আগামী ছবি 'ভোলা শঙ্কর' (Bhola Shankar)-এর শ্যুটিংয়ের জন্য তিলোত্তমায় আসছেন চিরঞ্জীবী। এখনও অবধি যা খবর, আগামী ৬মে থেকে কলকাতার বিভিন্ন রাস্তা, অলিগলি ঘুরে নিজের ছবির কাজ করবেন অভিনেতা। উল্লেখ্য, গত ১মে এই ছবিটির অফিসিয়াল পোস্টার মুক্তি পায়। যেখানে দেখা যাচ্ছে, কলকাতার চিরাচরিত সেই হলুদ ট্যাক্সির উপর বসে রয়েছেন দক্ষিণী তারকা। গায়ে তাঁর সাফারি স্যুট। যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, তিনি এ ছবিতে একজন ট্যাক্সি চালকের ভূমিকায় অভিনয় করবেন।

আগামী ৬মে থেকে ১০মে অবধি কলকাতায় শ্যুটিং চলবে এই ছবিটির। ময়দান, ভিক্টোরিয়া, ধর্মতলার মোড়, কালীঘাট-সহ একাধিক জায়গায় ঘুরে ঘুরে কাজ হবে। সূত্রের খবর, ছবিতে চিরঞ্জীবীর বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন তামান্না। অন্যদিকে কীর্তি সুরেশকে দেখা যাবে নায়কের বোনের ভূমিকায়। দুই নায়িকা থাকবে এই ছবিতে এবং দু'জনেরই চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ সিনেমার ক্ষেত্রে, এমনটাই জানিয়েছেন নির্মাতারা।

সূত্রের খবর, ২০১৫ সালে মুক্তি পাওয়া তামিল ছবি 'ভেদালাম'-এর রিমেক হতে চলেছে চিরঞ্জীবীর 'ভোলা শঙ্কর'। তামিল ছবিটিতে অভিনয় করেছিলেন সাউথের আর এক সুপারস্টার অজিত বাবু। এমনকী ২০১৮ সালের ইদে মুক্তি পাওয়া জিতের 'সুলতান'ও এই একই গল্পের উপর ভিত্তি করে। চরিত্রটিতে একাধিক শেড রয়েছে। এবং প্রতিটি খুঁটিনাটি পর্দায় ফুটিয়ে তোলা একজন অভিনেতার পক্ষে বেশ চ্যালেঞ্জিংও। এখন দেখার সেই একই জুতোয় পা গলিয়ে চিরঞ্জীবী কেমন কামাল দেখান।

বিপাকে প্রভাসের আগামী ছবি, অন্ধ্র সরকারকে ‘গুন্ডা’ বললেন প্রযোজক


```