Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়বে ভয়! শিহরণ উঠবে রন্ধ্রে রন্ধ্রে, অ্যামাজন প্রাইমে আসছে ‘ছোড়ি-২’

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘লাপাছাপি’র রিমেক ছিল পরিচালক বিশাল ফুরিয়ার ‘ছোড়ি’। অভিনেত্রী নুসরত ভারুচা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মিতা বশিষ্ট, সৌরভ গোয়েল, রাজেশ জৈশের মতো বিশিষ্ঠ অভিনেতারা।

বাড়বে ভয়! শিহরণ উঠবে রন্ধ্রে রন্ধ্রে, অ্যামাজন প্রাইমে আসছে ‘ছোড়ি-২’

আসছে ‘ছোড়ি-২’

শেষ আপডেট: 25 March 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘লাপাছাপি’র রিমেক ছিল পরিচালক বিশাল ফুরিয়ার ‘ছোড়ি’। অভিনেত্রী নুসরত ভারুচা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মিতা বশিষ্ট, সৌরভ গোয়েল, রাজেশ জৈশের মতো বিশিষ্ঠ অভিনেতারা। লোমহর্ষক গল্পে সাজানো হরর থ্রিলার। সঙ্গে ছিল দুর্দান্ত চেজ্ সিকোয়েন্স। সেই ছবির সিকোয়েলই আসতে চলেছে। ‘ছোড়ি-২’। অতিপ্রাকৃত হরর, ভয় এবং রোমাঞ্চের উপাদান আরও বাড়বে। মূল গল্পে, অতিপ্রাকৃত শক্তি ও সামাজিক শত্রুদের বিরুদ্ধে এক মায়ের অদম্য লড়াই।

বিশাল ফুরিয়া পরিচালিত ছবি ‘ছোড়ি-২’। সিকোয়েলেও অভিনয় করেছেন নুসরত ভারুচা। গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন সোহা আলি খান, এইসঙ্গে অভিনয় করেছেন গাশমীর মহাযানী, সৌরভ গোয়েল, পল্লবী অজয়, কুলদীপ সারীন ও হার্দিকা শর্মা। প্রযোজনার দায়িত্বে রয়েছে আবুন্ডান্টিয়া এন্টারটেনমেন্ট। সংস্থার প্রতিষ্ঠাতা, সিইও বিক্রম মালহোত্রা বলেন, ‘দর্শকরা ছোড়ির সঙ্গে একাত্ম হতে পেরেছে, কারণ ছবির শক্তিশালী কাহিনি। প্রথম ছবিটি যে দর্শকের ভালোবাসা ও প্রশংসা পেয়েছে, সেটাই আমাদের আরও উদ্বুদ্ধ করেছে। তার ফলশ্রুতি ‘ছোড়ি-২’। ভয় আরও তীব্র এবং বিপজ্জনক হয়ে উঠবে। বিশালের তৈরি ছবিতে আরও একবার নুসরত ফিরে এসেছে সাক্ষীর ভূমিকায় এবং তাঁর সঙ্গে রয়েছে সোহা আলি খান, যাঁকে আগে কখনও এমন চরিত্রে দেখা যায়নি। আমার বিশ্বাস, দুর্দান্ত গল্পে সাজানো সিকোয়েলের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষ করছে।’

শুধু দেশে নয়। ভারত ছাড়াও ২৪০টিরও বেশি দেশে মুক্তি পেতে চলেছে ‘ছোড়ি-২’। আগামী ১১ এপ্রিল অ্যামাজন প্রাইমে ভিডিওতে শুরু হতে চলেছে স্ট্রিমিং।


```