Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘আমির কি পারবে?’ উঠেছিল প্রশ্ন! ৪ দিনেই ম্যাজিক ‘সিতারে জমিন..’-এর, আয় কত হল?

এই নিয়ে চার দিনে ভারতের বাজারেই ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৬৬.৪২ কোটি। আন্তর্জাতিক বাজার ধরে হিসেব করলে ছবিটির মোট আয় ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে।

‘আমির কি পারবে?’ উঠেছিল প্রশ্ন! ৪ দিনেই ম্যাজিক ‘সিতারে জমিন..’-এর, আয় কত হল?

আয় কত হল?

শেষ আপডেট: 24 June 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: ফের 'মিস্টার পারফেকশনিস্ট'-এর ম্যাজিক! মুক্তির মাত্র চার দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’। ‘লাল সিং চাড্ডা’-র পর প্রায় দুই বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন আমির। ফলে প্রত্যাবর্তনের পর তাঁর এই সাফল্য বলিউডের কাছেও স্বস্তির। ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমির নিজেও। প্রথম থেকেই এই ছবি ভাল চলছে। মুক্তির দিনেই ছবির আয় হয়েছিল ১১ কোটির কাছে। শনিবার তা বেড়ে দাঁড়ায় ২০.২ কোটি। রবিবার সেই সংখ্যা হয় ২৭.২৫ কোটি। সোমবার ব্যস্ত দিন, তবে সেই দিনেও ওই ছবি কামিয়েছে প্রকায় ৯ কোটির কাছে।

এই নিয়ে চার দিনে ভারতের বাজারেই ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৬৬.৪২ কোটি। আন্তর্জাতিক বাজার ধরে হিসেব করলে ছবিটির মোট আয় ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে।

Sitaare Zameen Par' Movie Review: Aamir Khan Wants Your Feelings

এই ছবির মাধ্যমে আমির খান ফিরেছেন এক একদম আলাদা ভঙ্গিতে। একজন বাস্কেটবল কোচ, যিনি ১০ জন বিশেষভাবে সক্ষম শিশুকে নিয়ে তৈরি করেন এক টিম —এমন মানবিক কাহিনি মন ছুঁয়েছে দর্শকের। পরিচালক আর. এস. প্রসন্ন ছবির আবেগ, হাসি, কান্না, অনুপ্রেরণার সুর এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শকের চোখেও জল। জেনেলিয়া ডি’সুজা, আরোশ দত্ত, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালির মতো নতুন প্রজন্মের শিল্পীরাও প্রশংসিত হয়েছেন ইতিমধ্যেই। সমালোচক থেকে দর্শক, বলিউড তারকা থেকে ক্রীড়া জগত—সকলেই প্রশংসা করেছেন ছবির। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবির গান, সংলাপ এবং কিছু দৃশ্য ভাইরাল।

তবে জানেন কি, ছবিটি আদপে হিট হবে কিনা তা নিয়ে ধন্দে ছিলেন খোদ আমির খানও। এই মুহূর্তে থ্রিলার-অ্যাকশনই ইন, সে খানে দাঁড়িয়ে এমন মানবিক গল্প আদপে দর্শক নেবেন কিনা তা নিয় সন্দিহান ছিলেন তিনি। তবে ওই যে, দিনের শেষে কন্টেন্ট ইজ দ্য কিং। গল্প ভাল লেগেছে বলেই হল ভরাচ্ছে দর্শক। এক সপ্তাহ পর এই ছবির আয় কোথায় গিয়ে পৌঁছয় এখন সেটাই দেখার।


```