Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেবের ‘রঘু ডাকাত’-এ জোড়া নায়িকা! একজন ইধিকা, অন্যজন ‘সদ্য বিবাহিত’ সুন্দরী! কে তিনি? 

প্রশ্ন উঠছিল, নায়িকা কে হবেন? দৌড়ে এগিয়ে ছিলেন দেবের 'খাদান' সুন্দরী ইধিকা পাল। হলও তেমনটা। এ দিন দেব জানালেন আরও তাঁর ও ইধিকার জুটি দেখতে চলেছে দর্শক। 

দেবের ‘রঘু ডাকাত’-এ জোড়া নায়িকা! একজন ইধিকা, অন্যজন ‘সদ্য বিবাহিত’ সুন্দরী! কে তিনি? 

একজন ইধিকা অন্যজন কে?

শেষ আপডেট: 31 January 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরেই দেব ঘোষণা করেছিলেন আসছে 'রঘুডাকাত'। এও জানিয়েছিলেন নিজের প্রযোজনা সংস্থা ও এসভিএফের সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হচ্ছে এই ছবির শুটিং। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন উঠছিল, নায়িকা কে হবেন? দৌড়ে এগিয়ে ছিলেন দেবের 'খাদান' সুন্দরী ইধিকা পাল। হলও তেমনটা। এ দিন দেব জানালেন আরও তাঁর ও ইধিকার জুটি দেখতে চলেছে দর্শক। 

তবে সুখবর রয়েছে আরও। ডাকাত-রাজ্যে আগমন ঘটছে আরও এক সুন্দরীর। তিনি কে জানেন? টলিউডে সদ্য বিবাহিতা তারকা সোহিনী সরকার। দেবের প্রযোজনা মানেই যে রুক্মিণী-- এই গড়পড়তা ধারণা থেকে বেরিয়ে এসে দেব সাফ জানালেন নায়িকা হচ্ছেন ইধিকা ও সোহিনী। ওদিকে শোনা যাচ্ছে, খলনায়কের ভূমিকায় থাকতে পারেন অনির্বাণ ভট্টাচার্য। 

প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম বার ঘোষণা করা হয়েছিল রঘুডাকাতের আগমনের কথা। । খালি গায়ে ধুতি পরে একহাতে খড়গ, আরেক হাতে মশাল ধরে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন দেব। মাথায় লাল ফেট্টি। তারপর জল বয়ে যায় অনেক। ছবির শুটিং নিয়ে তৈরি হয় নানা জটিলতা। তবে সে সব কাটিয়ে আগামী সরস্বতী পুজোতেই হতে চলেছে এই ছবির শুভ মহরৎ।

২০২১ সালে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'গোলন্দাজ' ছবিতে অভিনয় করেছিলেন দেব। ইধিকা-দেব-সোহিনীর জুটি দর্শকের কেমন লাগবে সে উত্তর রয়েছে সময়ের হাতে।


```