Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত্যুমিছিল লীনার ধারাবাহিকে, প্রিয় চরিত্রদের এমন পরিণতি মানতে পারছেন না দর্শকরা

দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকে (serial) প্রিয় চরিত্রদের হাঁটাচলা, কথাবার্তার সঙ্গে বিশেষভাবে জড়িয়ে পড়েন দর্শকরা। দীর্ঘদিন ধরে একটি চরিত্রকে পর্দায় দেখতে দেখতে মানসিক ভাবেও সেই চরিত্রটার সঙ্গে একাত্ম বোধ করেন অনেকেই। তবে, চরিত্রের যদি অকাল মৃত

মৃত্যুমিছিল লীনার ধারাবাহিকে, প্রিয় চরিত্রদের এমন পরিণতি মানতে পারছেন না দর্শকরা

শেষ আপডেট: 6 April 2023 13:44

দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকে (serial) প্রিয় চরিত্রদের হাঁটাচলা, কথাবার্তার সঙ্গে বিশেষভাবে জড়িয়ে পড়েন দর্শকরা। দীর্ঘদিন ধরে একটি চরিত্রকে পর্দায় দেখতে দেখতে মানসিক ভাবেও সেই চরিত্রটার সঙ্গে একাত্ম বোধ করেন অনেকেই। তবে, চরিত্রের যদি অকাল মৃত্যু ঘটে সেক্ষেত্রে পর্দায় সেই দৃশ্য দেখে পরিচালকের ওপর ক্ষোভ (unhappy) আছড়ে পড়া অস্বাভাবিক নয়।

ঠিক এমন ঘটনাই দেখা গেল সম্প্রতি চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) ক্ষেত্রে। তাঁর পরিচালিত একের পর এক ধারাবাহিকে প্রিয় চরিত্রদের মৃত্যু মেনে নিতে নারাজ দর্শকরা। এর আগে নকশি কাঁথা, শ্রীময়ী, খড়কুটো সহ একাধিক ধারাবাহিকে প্রিয় চরিত্রদের মৃত্যু দেখানো হয়েছে।

এবার গুড্ডি ধারাবাহিকের ক্ষেত্রেও সেই একই ট্রেন্ড বজায় রাখলেন লেখিকা। সাম্প্রতিক পর্বে দেখানো হচ্ছে যে ধারাবাহিকের নায়ক অনুজ ওরফে রণজয় বিষ্ণুর মৃত্যু হয়েছে। প্রিয় নায়কের এই পরিণতি মেনে নিতে পারেননি দর্শকরা। ফলে, তাঁদের শান্ত করতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, এর আগেও টোটা রায়চৌধুরী অভিনীত রোহিত সেন চরিত্রটির মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অনেকেই। পাশাপাশি, 'খড়কুটো' ধারাবাহিকের তৃণা অভিনীত গুনগুন চরিত্রটিও মারা যায় ধারাবাহিকের শেষ পর্যায়ে। প্রিয় চরিত্রদের এই মৃত্যুমিছিল এবার বন্ধ হোক, বদলে সুন্দর পরিণতি পাক চরিত্ররা, দাবি দর্শকদের।

সুজয়দা, বাবাইদা এখন অতীত, সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন ডোডোদা


```