Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনিন্দ্যর বিয়ে ভাঙছে, তবে 'জুজুর বাবা-মা' একই থাকবেন, রবিঠাকুরের গানে জানালেন স্ত্রী মধুজা

গুঞ্জন  অবশ্য বেশ কয়েক মাস ধরেই হাওয়ায় ভাসছিল। অনিন্দ্যর ঘরভাঙা নিয়ে চর্চা চলত ঘনিষ্ঠ মহলে। তবে অনিন্দ্য বা মধুজা নিজে কখনও প্রকাশ্যে এই নিয়ে কিছু বলেননি।

অনিন্দ্যর বিয়ে ভাঙছে, তবে 'জুজুর বাবা-মা' একই থাকবেন, রবিঠাকুরের গানে জানালেন স্ত্রী মধুজা

ছেলে জুজুর সঙ্গে অনিন্দ্য-মধুজা।

শেষ আপডেট: 18 August 2024 19:36

দ্য ওয়াল ব্যুরো: বিনোদন জগতে ফের ভাঙছে বিয়ে। দুয়েক বছরের বিয়ে নয়, ভাঙছে রীতিমতো ১৪ বছরের সংসার। আজ, রবিবার বিচ্ছেদের খবর সামনে এল, দম্পতির মাধ্যমেই। চন্দ্রবিন্দু-খ্যাত গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন মধুজা নিজেই।

গুঞ্জন  অবশ্য বেশ কয়েক মাস ধরেই হাওয়ায় ভাসছিল। অনিন্দ্যর ঘরভাঙা নিয়ে চর্চা চলত ঘনিষ্ঠ মহলে। তবে অনিন্দ্য বা মধুজা নিজে কখনও প্রকাশ্যে এই নিয়ে কিছু বলেননি। যদিও তাঁরা একরকম আলাদাই থাকতেন বলা যায়। বছর চারেক ধরে মুম্বইয়ে ছেলে জুজুকে নিয়ে থাকতে শুরু করেন মধুজা। মাঝে অবশ্য একসঙ্গে একবার ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষমেশ সত্যি হল সেই জল্পনাই। আইনি বিচ্ছেদের পথে এগোলেন দম্পতি। 

আজ, রবিবার সোশ্যাল মিডিয়ায় অনিন্দ্যর স্ত্রী, চিত্রশিল্পী মধুজা লেখেন, 'অনিন্দ্যর খুব ইচ্ছে ছিল ওর লেখা আর আমার ছবি দিয়ে জুজুর জন্য একটা ছোটোদের বই বের করবে। বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে বাইরে সমান তালে দীর্ঘ চোদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ এ জুজুকে নিয়ে মুম্বই এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা। লেখালেখি ফিরিয়ে দিল, ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস।'

মধুজা আরও লেখেন, 'এক সময় বুঝতে পারলাম— বিয়ে মানে ফুল, আলো , যদিদং হৃদয়ং- কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য। জানি, অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। পেয়েছি আমিও। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভারও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। বিচ্ছেদ বিয়ের হয়েছে! জুজুর বাবা মায়ের হয়নি। দাম্পত্যের হয়েছে- বন্ধুত্বের হয়তো না। আজ সত্যিই তাই খেলা ভাঙার খেলা!'

মধুজা রবি ঠাকুরের গানকে আবারও কোট করেছেন, লিখেছেন, 'মিলনমালার আজ বাঁধন তো টুটবে ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে, উধাও মনের আহা উধাও মনের পাখা মেলবি আয়।'


```