Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মারাত্মক খিঁচুনি, ১০ মিনিট ধরে কাঁপছে শরীর! সেলিন ডিওনকে দেখে চোখে জল আসবে

২০২২ সাল থেকে এই কারণেই কার্যত গানের জগত থেকে দূরে সরে গেছেন তিনি।

মারাত্মক খিঁচুনি, ১০ মিনিট ধরে কাঁপছে শরীর! সেলিন ডিওনকে দেখে চোখে জল আসবে

সেলিন ডিওন

শেষ আপডেট: 10 July 2024 16:10

দ্য ওয়াল ব্যুরো: 'মাই হার্ট উইল গো অন...' 

এই গান গোটা বিশ্বকে মুগ্ধ করেছে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক ছবির এই গান আজ, ২০২৪ সালেও সমান জনপ্রিয়। গানটি যেখানেই বাজুক না কেন, পুরোটা না শুনলে যেন ভাল লাগে না। এই বিখ্যাত গানের কন্ঠ যার, সেই সেলিন ডিওন এখন ভুগছেন বিরল এক স্নায়ুর রোগে। সম্প্রতি তাঁর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে ভক্তদের চোখে জল আসতে বাধ্য। 

বিরল স্নায়ুর রোগ 'স্টিফ পার্সন সিনড্রোম'-এ ভুগছেন গায়িকা। ২০২২ সাল থেকে এই কারণেই কার্যত গানের জগত থেকে দূরে সরে গেছেন তিনি। ক্রমাগত চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। এই রোগের জন্য সেভাবে কোনও ওষুধ নেই বা এই রোগ সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব নয়। বিরল রোগে মাঝেমাঝেই কেঁপে ওঠে সারা শরীর। কষ্ট হয় প্রচণ্ড। এক কথায়, লাগামছাড়া যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় রোগীকে। 

বিগত প্রায় এক বছর ধরে টানা চিকিৎসার মধ্যে আছেন সেলিন ডিওন। কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে তাঁকে যেতে হয় সেটাই ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে আছেন গায়িকা, তাঁকে দু-পাশ দিয়ে ধরে রয়েছেন চিকিৎসকরা। আর মাঝে মাঝে ভয়ঙ্করভাবে কেঁপে উঠছেন তিনি। তাঁর খিঁচুনি আসছে, ঠোঁট বেঁকে যাচ্ছে। সারা শরীর কাঁপতে শুরু করছে। এই খিঁচুনি ১০ মিনিট ধরে হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেই সময়ে কোনও কথা বলতে পারেন না রোগী। শুধু প্রচণ্ড যন্ত্রণায় গোঙানির শব্দ আসে।

'স্টিফ পার্সন সিনড্রোম' আদতে কী রোগ? 

চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে এমন খিঁচুনি আসে যে মিনিট খানেকের জন্য পঙ্গু হয়ে যায় গোটা শরীর। মাংসপেশিতে টান পড়ায় স্নায়ুর উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রোগী। তবে কেন এমন রোগ হয় তার সঠিক ধারণা এখনও মেলেনি। কিন্তু এটুকু জানা গেছে, এই বিরল স্নায়ুর রোগ হলে আরও একাধিক জটিল রোগ শরীরে দানা বাঁধে। যেমন ডায়াবেটিস, পার্কিনসন্স। 

মূলত ফিজিয়োথেরাপি এই রোগের যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি দিতে পারে। কিন্তু সেটাও ডাক্তারের পরামর্শ মতো একটা নির্দিষ্ট সময় অন্তর করে যেতে হয়। বর্তমানে হাইড্রোথেরাপি, ইমিউনোথেরাপিরও সাহায্য নেন চিকিৎসকরা। এই রোগে ধীরে ধীরে হাঁটাচলার ক্ষমতায় হারিয়ে ফেলতে পারেন রোগী। 


```