
শেষ আপডেট: 29 February 2024 19:24
দ্য ওয়াল ব্যুরো: অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত কৌতূহল। জামনগরের প্রাক-বিয়েতে কে এসেছে, কী মেনু হচ্ছে, অনবরত সব প্রশ্নের উত্তর খুঁজে চলেছে নেটদুনিয়া। ইতিমধ্যেই উপস্থিত হয়েছে গোটা বলিউড। ১ মার্চ থেকে ৩ মার্চ অবধি অম্বানিদের জামনগরের বাড়িতে অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবে দেশ-বিদেশের বহু ব্যক্তি।