Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুক্তি পেয়েই বিপাকে 'আদিপুরুষ', হিন্দু ধর্মের অবমাননার দায়ে মামলা দিল্লি হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে 'আদিপুরুষ'। তবে এই ছবি মুক্তির পরেই বিপাকে নির্মাতারা। হিন্দু ধর্মের অবমাননার দায়ে দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। কিন্তু কী কারণে এই ছবির ওপর চটলেন এক শ্রেণীর দর্শক? জানা গেছে,

মুক্তি পেয়েই বিপাকে 'আদিপুরুষ', হিন্দু ধর্মের অবমাননার দায়ে মামলা দিল্লি হাইকোর্টে

শেষ আপডেট: 16 June 2023 14:57

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে 'আদিপুরুষ'। তবে এই ছবি মুক্তির পরেই বিপাকে নির্মাতারা। হিন্দু ধর্মের অবমাননার দায়ে দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা।

কিন্তু কী কারণে এই ছবির ওপর চটলেন এক শ্রেণীর দর্শক? জানা গেছে, হিন্দু ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ রামায়ণের গল্প নিয়ে তৈরি এই ছবিতে বিভিন্ন জায়গায় বিদ্রুপ করা হয়েছে রামায়ণের গল্পকে, এমনই অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে মুক্তি পাওয়ার পর থেকেই সারা দেশে শুরু হয়েছে এই ছবির ভিএফএক্স নিয়ে সমালোচনা। ৬ মাস আগে এই ছবির প্রথম টিজার মুক্তির পরেই সইফ আলি খানের লুক নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। বলা হয়েছিল রাবণের লুক একজন মুসলমান রাজার মতো।

সেই কারণে, ছবির মুক্তি ৬ মাস পিছিয়ে দেন নির্মাতারা। তবে তারপরেও ছবি মুক্তির পর দেখা গেল বিশেষ কিছু পরিবর্তন হয়নি সইফ আলি খানের রাবণ লুকে। এবার 'আদিপুরুষ'-এর বিরুদ্ধে সোজা আদালতের দ্বারস্থ হলেন হিন্দু সেনার জাতীয় সম্পাদক বিষ্ণু গুপ্তা।

‘বলিউড পরাজিতদের মনে রাখে না’, জন্মদিনে অকপট মিঠুন


```