Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন ক্যামেরার সামনে নগ্ন রণবীর? পোশাক খুলে আইনি জটিলতায় অভিনেতা, দায়ের মামলা

দ্য ওয়াল ব্যুরো: নগ্ন ফটোশ্যুট (Nude Photoshoot) করে বলিউডে শোরগোল ফেলে দিয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। পুরুষ অভিনেতার এমন নগ্ন ফটোশ্যুট নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না। তবে ক্যামেরার সামনে পোশাক খুলে বেশ বিপাকে পড়তে হল অভিনেতাকে। তা

কেন ক্যামেরার সামনে নগ্ন রণবীর? পোশাক খুলে আইনি জটিলতায় অভিনেতা, দায়ের মামলা

শেষ আপডেট: 26 July 2022 08:49

দ্য ওয়াল ব্যুরো: নগ্ন ফটোশ্যুট (Nude Photoshoot) করে বলিউডে শোরগোল ফেলে দিয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। পুরুষ অভিনেতার এমন নগ্ন ফটোশ্যুট নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না। তবে ক্যামেরার সামনে পোশাক খুলে বেশ বিপাকে পড়তে হল অভিনেতাকে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে মুম্বইয়ে (Mumbai)।

সোশ্যাল মিডিয়ায় রণবীরের নগ্ন ছবি নিয়ে মুম্বইয়ের চেমবুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল সোমবার। তার ভিত্তিতেই মামলা রুজু করেছে পুলিশ। শহরের একটি বেসরকারি এনজিও রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল।

অভিযোগকারী ওই এনজিও-র দাবি, রণবীর নগ্ন ফটোশ্যুট করে মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন। মেয়েদের সম্মান অপমানিত হয়েছে রণবীরের ওই ছবিতে। সোশ্যাল মিডিয়ায় এমন ছবি পোস্ট করা রণবীরের উচিত হয়নি বলে মনে করে ওই সংস্থা। এছাড়া রণবীরের ছবির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন এক আইনজীবীও।

একটি ম্যাগাজিনের ফটোশ্যুটের জন্য নগ্ন হয়েছিলেন রণবীর সিং। বৃহস্পতিবার তাঁর এই ছবি সামনে আসে। ছবিতে দেখা গেছে সম্পূর্ণ নগ্ন রণবীরকে। তাঁর সারা শরীরে কোনও পোশাক নেই। উপুড় হয়ে শুয়ে কিংবা সামনের দিকে হাত ঝুঁকিয়ে গোপনাঙ্গ ঢেকেছেন অভিনেতা।

ছবি সামনে আসার পর থেকেই তুমুল শোরগোল শুরু হয়েছে চারদিকে। অনেকে বলেছেন, রণবীর ছেলে বলেই এই ফটোশ্যুটকে সকলে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। যদি তিনি নারী হতেন, তবে এখনই রে রে করে ছুটে আসত সমাজের তর্জনী।

আরও পড়ুন: বিরল রোগে ছোট্ট লায়লা যেন সাক্ষাৎ আইনস্টাইন! সোনালি চুল মন ভুলিয়েছে সকলের


```