Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Cannes Film Festival 2022: কান চলচ্চিত্র উৎসবে ভারত থেকে ৬টি ছবি! চমকে ঠাসা ফ্রান্সের ফিল্ম ফেস্টিভ্যাল, রইল খুঁটিনাটি

দ্য ওয়াল ব্যুরো: ৭৫তম কানস ফিল্ম ফেস্টভ্যাল অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে (Cannes Film Festival 2022)। গোটা বিশ্বের বিনোদন জগতের নজর এখন সেদিকেই। এই ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের কোণা কোণা থেকে বাছাই করা সিনেমা প্রদর্শিত হয়। এবছর কান চলচ্চিত্র উৎ

Cannes Film Festival 2022: কান চলচ্চিত্র উৎসবে ভারত থেকে ৬টি ছবি! চমকে ঠাসা ফ্রান্সের ফিল্ম ফেস্টিভ্যাল, রইল খুঁটিনাটি

শেষ আপডেট: 18 May 2022 09:44

দ্য ওয়াল ব্যুরো: ৭৫তম কানস ফিল্ম ফেস্টভ্যাল অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে (Cannes Film Festival 2022)। গোটা বিশ্বের বিনোদন জগতের নজর এখন সেদিকেই। এই ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের কোণা কোণা থেকে বাছাই করা সিনেমা প্রদর্শিত হয়। এবছর কান চলচ্চিত্র উৎসবে ভারত থেকে মোট ৬টি ছবি দেখানো হবে। বিশ্বের অন্যতম সেরা এই চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে কোন কোন ভারতীয় ছবি? রইল সেই তালিকা।

রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট (Cannes Film Festival 2022)

Rocketry – The Nambi Effect

আর মাধবন পরিচালিত এবং অভিনীত এই ছবি কান চলচ্চিত্র উৎসবের অন্যতম চমক। ভারতে এই ছবি এখনও মুক্তি পায়নি। স্বনামধন্য ভারতীয় বিজ্ঞানী তথা মহাকাশ গবেষক নাম্বি নারায়ণের জীবন কাহিনি নিয়ে এই ছবি তৈরি করা হয়েছে। হিন্দি, ইংরেজি এবং তামিল ভাষায় ছবিটি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। এই ছবিতে শাহরুখ খানের গেস্ট অ্যাপিয়ারেন্সও রয়েছে। আর মাধবনের বিপরীতে অভিনয় করছেন সিমরন।

গোদাবরী (Cannes Film Festival 2022)

Godavari

মারাঠি ভাষার এই ছবিটি ২০২১ সালে মুক্তি পেয়েছে। পরিচালক নিখিল মহাজন। ছবিতে নীনা কুলকার্নি, জীতেন্দ্র জোশি, বিক্রম গোখেলের মতো শিল্পিরা অভিনয় করেছেন। নাসিকে গোদাবরীর তীরে বাস করা এক পরিবারের গল্প বলে এই ছবি। ১৬৯ মিনিটের ছবিটিও কান চলচ্চিত্র উৎসবে ভারত থেকে জায়গা করে নিয়েছে।

আলফা-বিটা-গামা (Cannes Film Festival 2022)

Alpha Beta Gamma

২০২১ সালে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এই ছবি। এটি একটি হিন্দি রোম্যান্টিক কমেডি। এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হয়েছে শঙ্কর শ্রীকুমারের। ছবিটি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এতে অভিনয় করেছেন নিশান, অমিত কুমার বশিষ্ট, রীনা আগরওয়ালের মতো শিল্পীরা।

বুম্বা রাইড (Cannes Film Festival 2022)

Boomba Ride

অসমিয়া ছবি। বিশ্বজিৎ বোরা পরিচালিত এই ছবির কাহিনিপট সম্পূর্ণ ভিন্ন। ছোটদের একটা প্রাইমারি স্কুলে একমাত্র ছাত্রের নাম বুম্বা, স্কুলে আর কোনও ছাত্র বা ছাত্রী নেই। এত কম সংখ্যক পড়ুয়া নিয়ে স্কুল টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের কাছে। এই ছবির দিকে কান চলচ্চিত্র উৎসবে আলাদা করে নজর থাকছে।

ধুইন (Cannes Film Festival 2022)

Dhuin

মৈথিলি ছবি। পরিচালক আচল মিশ্র। ছবিতে অভিনয় করেছেন অভিনব ঝাঁ, বিজয় কুমার শাহ, প্রশান্ত রানা প্রমুখ। ছোট শহরের এক থিয়েটার ডিরেক্টরের গল্প বলে এই ছবি, যিনি একদিন মুম্বইয়ে বড় কাজের স্বপ্ন দেখেন। লকডাউন ও করোনাকালীন সঙ্কটের প্রেক্ষিতে ফেলা হয়েছে এই ছবির কাহিনিকে।

নিরায়ে তথকালুল্লা মারাম (Cannes Film Festival 2022)

Niraye Thathakalulla Maram

এটি একটি মালয়ালম ছবি। এবছর কান চলচ্চিত্র উৎসবে এই ছবিটিও প্রদর্শিত হবে। ছবিটি পরিচালনা করেছেন জয়রাজ।


```