Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমাদের হারানোর কিছু ছিল না', ব্যোমকেশের টিজার মুক্তির দিন অকপট দেব

দ্য ওয়াল ব্যুরো: ইএম বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলের রুফটপে হয়ে গেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির টিজার মুক্তির অনুষ্ঠান (byomokesh o durgarahasya teaser launch)। সেখানে উপস্থিত ছিলেন দেব, রুক্মিণী,

'আমাদের হারানোর কিছু ছিল না', ব্যোমকেশের টিজার মুক্তির দিন অকপট দেব

শেষ আপডেট: 2 August 2023 07:37

দ্য ওয়াল ব্যুরো: ইএম বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলের রুফটপে হয়ে গেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির টিজার মুক্তির অনুষ্ঠান (byomokesh o durgarahasya teaser launch)। সেখানে উপস্থিত ছিলেন দেব, রুক্মিণী, বিরসা দাশগুপ্ত, চিত্রনাট্যকার শুভেন্দু দাশমুন্সি এবং সহ প্রযোজক শ্যাম সুন্দর দে-সহ আরও অনেকে।

ছবির প্রথম ঝলক আসার পর থেকেই দেবকে বিদ্ধ করা হয়েছিল সমালোচনায়। সেই প্রসঙ্গে যেন শুরু থেকেই সাবধানী টলি তারকা। অভিনেতার কথায়, 'আমাদের হারানোর কিছু ছিল না'। সেই কারণে শুরু থেকেই এই ছবি নিয়ে যেন অতিরিক্ত সাহসী ছিলেন পরিচালক থেকে অভিনেতা প্রত্যেকেই। এ প্রসঙ্গে চিত্রনাট্যকার শুভেন্দু দাশমুন্সি বলেন 'উত্তমকুমারের পর দেবই হলেন সেই সুপারস্টার যিনি ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন'। যদিও তা মানতে নারাজ দেব নিজেও। মাথা নেড়ে সে কথা প্রত্যাখ্যান করেছেন অভিনেতা।

টলিউডে যেখানে ব্যোমকেশের অভাব নেই সেখানে অন্য ব্যোমকেশদের থেকে কোথায় আলাদা দেবের ব্যোমকেশ? এই প্রশ্নের উত্তরে দেব জানালেন, যেখানে অন্য সবকটি ব্যোমকেশেই ধূমপান ছিল অন্যতম সিগনেচার স্টাইল, সেখানে দেবের ব্যোমকেশ বা অজিত কেউই ধূমপান করেন না, এমনটাই দেখানো হয়েছে ছবিতে। এই ছবিতে সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। এই প্রসঙ্গে স্বাভাবিক ভাবেই নেপোটিজমের প্রসঙ্গ উঠে এলে বিরসা-সহ অন্যরা জানালেন যে এই ছবিতে রুক্মিণীকে সত্যবতী বানাতে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছিলেন দেব নিজেই।

https://youtu.be/9fuWA6atpk0

জানা গেছে, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বোলপুরে তাপপ্রবাহের মধ্যে ছবির শ্যুটিং চালিয়েছে গোটা টিম। পাশাপাশি, এমন অনেক দুর্গে তাঁরা শ্যুটিং করেছেন যেগুলি অত্যন্ত দুর্গম। দেব কেমন প্রস্তুতি নিয়েছিলেন ব্যোমকেশ চরিত্রের জন্য, এই প্রশ্নের উত্তরে অভিনেতার সরল স্বীকারোক্তি, 'আমার বাংলা সাহিত্যে পড়াশোনা কম। ফলে আমি আগে পড়িনি এই গল্পটি। এর ফলে নিজের মতো করেই চেষ্টা করেছি ব্যোমকেশকে ফুটিয়ে তোলার।' আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে দেব অভিনীত ও প্রযোজিত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'।

‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র টিজার প্রকাশ্যে! কতটা সফল হলেন ‘সত্যান্বেষী’ দেব


```