
শেষ আপডেট: 23 July 2021 13:10
Police suspect that money earned from pornography was used for online betting. This is why transactions between Raj Kundra's Yes bank account and United Bank of Africa account need to be investigated, Mumbai Police tells Court
— ANI (@ANI) July 23, 2021
পর্নোগ্রাফি ছবির ব্যবসা করে পাওয়া অর্থ রাজ অনলাইন বেটিংয়ে খাটাতেন বলে তাদের সন্দেহ, জানিয়েছে মুম্বই পুলিশ। আদালতে বলেছে, এজন্যই রাজের ইয়েস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ইউনাইটেড ব্যাঙ্ক অব আফ্রিকার অ্যাকাউন্ট তদন্ত করে দেখা প্রয়োজন।
রাজকে আজই গত মঙ্গলবার গ্রেফতার হওয়ার পর প্রথম মুম্বইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই বাড়িতেই স্ত্রী শিল্পা শেট্টি ও তাঁদের দুই সন্তানকে নিয়ে থাকতেন রাজ। মুম্বই পুলিশের টিম রাজকে এসকর্ট করে নিয়ে যাওয়ার সেখানে তল্লাসি চালায়।
পাশাপাশি রাজের গ্রেফতারির পর থেকে একটি স্যান্ডবক্স, ৪৮ টিভি ভর্তি প্রাপ্তবয়স্কদের কনটেন্ট পাওয়া গিয়েছে বলে আদালতে জানিয়ে মুম্বই পুলিশ তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করে। ৫১টি অশালীন ক্লিপ মেলে। এগুলির ৩৫টি হটশট অ্যাপে রয়েছে। রাজের বিতর্কিত অ্যাপটি পর্ন ছবি স্ট্রিমিংয়ে ব্যবহার করা হত বলে সন্দেহ পুলিশের। অ্যাপটি গুগল স্টোর, আইওএস থেকে সরিয়ে দেওয়া হতেই রাজ প্ল্যান বি চালু করে বলিফেম নামে আরেকটি অ্যাপ খোলেন। রাজের গ্রেফতারির পরদিন, বুধবারই পুলিশ বহু তথ্য রেকর্ড থেকে মুছে দেওয়া হয়েছে, সেগুলি পুনরুদ্ধার করা প্রয়োজন বলে জানায়। পুলিশ আদালতে বলেছে, ওদের হিসাব পরীক্ষক ও আইটি ডেভেলপার আমাদের জানিয়েছেন, গোটা অপারেশনের পিছনে মাসে খরচ হত ৪ থেকে ১০ হাজার পাউন্ড।