Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টো টো কোম্পানি! বন্ধু অরিজিতের স্কুটির পেছনে এড শিরান, ঢুঁ মারলেন জিয়াগঞ্জের অলিতে গলিতে

শিলং যাওয়ার পথে কলকাতায় পা রেখেই মুর্শিদাবাদ চলে আসেন এড শিরান। জিয়াগঞ্জে অরিজিতের সঙ্গে দেখা করেন। আর সেখানেই যা কাণ্ড ঘটালেন দুই কিংবদন্তি তা চমক লাগার মতো। 

টো টো কোম্পানি! বন্ধু অরিজিতের স্কুটির পেছনে এড শিরান, ঢুঁ মারলেন জিয়াগঞ্জের অলিতে গলিতে

শেষ আপডেট: 11 February 2025 08:32

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটিশ পপ তারকা এড শিরান অরিজিৎ সিংয়ের গুণমুগ্ধ ভক্ত। এ কথা অনেকেই জানেন। নতুন নয়। দু'জনে একসঙ্গে মঞ্চে পারফর্মও করেছেন আগে। কিন্তু, এবারে দু'জনে 'টো টো কোম্পানি'র ভূমিকায়।

শিলং যাওয়ার পথে কলকাতায় পা রেখেই মুর্শিদাবাদ চলে আসেন এড শিরান। জিয়াগঞ্জে অরিজিতের সঙ্গে দেখা করেন। আর সেখানেই যা কাণ্ড ঘটালেন দুই কিংবদন্তি তা চমক লাগার মতো। 

বেঙ্গালুরু কনসার্ট দিয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে শিরানের ভারত সফর শুরু হয়েছে। এরপর তাঁর আগামী কনসার্ট শিলংয়ে। তার আগে ঢুঁ মারলেন বন্ধুর বাড়িতে। আর অরিজিৎও স্কুটির পেছনে ব্রিটিশ বন্ধুকে চাপিয়ে জিয়াগঞ্জের অলিগলি-পাকস্থলি ঘুরিয়ে দেখালেন। 

শুধু তাই নয়, সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে নৌকাবিহারও করেন অরিজিৎ-শিরান। দুই গায়ককে দেখতে গঙ্গাপারে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। 

দুই বন্ধুত্বের এই দিন নামচার নানা টুকরো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে তাঁরা একটি মিউজিক ভিডিও শ্যুট করেছেন। 


```