Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' যেন রকেট! বয়কট হুঁশিয়ারি উড়িয়ে রেকর্ড ব্যবসা একদিনে

দ্য ওয়াল ব্যুরো: বয়কট হুঁশিয়ারি উড়িয়ে, নিন্দকদের মুখে ঝামা ঘষে প্রথম দিনেই রকেটের গতিতে উড়ান দিল রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাটের (Alia Bhatt) 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। নির্মাতাদের তরফে শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জা

রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' যেন রকেট! বয়কট হুঁশিয়ারি উড়িয়ে রেকর্ড ব্যবসা একদিনে

শেষ আপডেট: 11 September 2022 02:46

দ্য ওয়াল ব্যুরো: বয়কট হুঁশিয়ারি উড়িয়ে, নিন্দকদের মুখে ঝামা ঘষে প্রথম দিনেই রকেটের গতিতে উড়ান দিল রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাটের (Alia Bhatt) 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। নির্মাতাদের তরফে শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হল, প্রথম দিনেই বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকা ঘরে তুলেছে অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherji) এই হিন্দি ছবি। সেই পোস্টে দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন প্রযোজক করণ জোহর (Karan Johar)।

করোনা পরবর্তী সময় থেকেই বলিউডে বাণিজ্যে খরা চলছে। এবছরের প্রথম ধাপে 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', 'দ্য কাশ্মীর ফাইলস', 'ভুলভুলাইয়া ২' ভাল ব্যবসা দিলেও ভেন্টিলেশন অবস্থা থেকে কিছুতেই বের করা যাচ্ছিল না বি টাউনকে। তবে গত এক সপ্তাহ ধরে 'ব্রহ্মাস্ত্র'র অগ্রিম টিকিট বুকিং নিয়ে যেই হুড়োহুড়ি শুরু হয়েছিল তাতে সিনেমা বিশেষজ্ঞরা বলতে শুরু করেছিলেন, বলিউডের এই দুর্দিনে লক্ষ্মী ফেরাতে পারে রণবীর-আলিয়ার ছবিই। অবশেষে সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হল।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই এই ছবিকে ঘিরে বয়কট রব উঠেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ এই ছবিটি হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করেছে এমন অভিযোগ তুলে ‘বয়কট ব্রহ্মাস্ত্র’ লিখতে শুরু করেছিলেন। তার উপর সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’-এর মত ছবিগুলি বক্স অফিসে চরম ব্যর্থ হওয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ নিয়েও আশঙ্কা শুরু হয়েছিল। কী হবে এই বিগ বাজেট সিনেমার ভবিষ্যৎ, তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন নির্মাতা থেকে শুরু করে কলাকুশলীরা। তবে আগাম টিকিট বিক্রির হার এবং প্রথম দিনের বিশ্বব্যাপী কালেকশনেই একটা কথা পরিষ্কার যে, ‘ব্রহ্মাস্ত্র’কে হারানোর ক্ষমতা সত্যিই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারও নেই।

'ব্রহ্মাস্ত্র' ছবিতে ভারতীয় পুরাণকে নতুন আঙ্গিকে বড়পর্দায় তুলে এনেছেন অয়ন মুখোপাধ্যায়। পুরাণের সঙ্গে সেখানে মিশেছে ফ্যান্টাসি। গল্পে শিব নামক এক শক্তিধর যুবক অগ্নি অস্ত্রের অধিকারী। সেই ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর প্রেমিকার নাম ঈশা। এই ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। এ ছাড়াও, ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা আক্কিনেনি, মৌনী রায়।

ভিএফএক্সে বাজিমাত, তাল কাটল চিত্রনাট্যে, ‘ব্রহ্মাস্ত্র’-এর জোর কতটা! রিভিউ পড়ুন


```