Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ব্রহ্মাস্ত্র'র এক বছর, আলিয়া-রণবীরের ছবির সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা পরিচালকের!

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরটা যেন বলিউডের 'কামব্যাক'-এর বছর। একের পর এক বলিউড মেনস্ট্রিম ছবির তুমুল ব্যবসায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিচালক-প্রযোজকরা। তবে ২০২২ এর ছবিটা কিন্তু মোটেই এরকম ছিল না। একের পর এক দক্ষিণী ছবির সামনে বলিউডকে

ব্রহ্মাস্ত্র'র এক বছর, আলিয়া-রণবীরের ছবির সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা পরিচালকের!

শেষ আপডেট: 9 September 2023 11:48

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরটা যেন বলিউডের 'কামব্যাক'-এর বছর। একের পর এক বলিউড মেনস্ট্রিম ছবির তুমুল ব্যবসায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিচালক-প্রযোজকরা। তবে ২০২২ এর ছবিটা কিন্তু মোটেই এরকম ছিল না। একের পর এক দক্ষিণী ছবির সামনে বলিউডকে ধরাশায়ী হতে দেখে রীতিমতো বিপন্ন বোধ করছিলেন সুপারস্টাররাও। বলিউডের এমন টালমাটাল অবস্থায় যে গুটিকয়েক ছবি বলিউডের মান রেখেছিল তার মধ্যে অন্যতম অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra 2) ছবিটি। বক্সঅফিসে লক্ষ্মীলাভ করে বলিউডের ভরাডুবি বাঁচিয়েছিল আলিয়া ভাট-রণবীর কাপুর অভিনীত ছবিটি।

৯ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এক বছর হয়ে গেল 'ব্রহ্মাস্ত্র' ছবিটি মুক্তির। আর ১ বছরের উদযাপনের দিনেই এই ছবির সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা করলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)। 'ব্রহ্মাস্ত্র' যখন মুক্তি পেয়েছিল তখনই নির্মাতাদের তরফে জানানো হয়েছিল ভারতের প্রথম মাল্টিভার্স ছবি হিসেবে মাত্র একটি ছবিতেই শেষ হবে না 'ব্রহ্মাস্ত্র'-র পথ চলা। পরবর্তীতে যে আরও কয়েকটি পর্ব আসবে এই ছবির তা আগেই স্পষ্ট করেছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

শনিবার এই ছবির একবছর উদযাপন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি অ্যানিমেশন পোস্ট করেন পরিচালক অয়ন (Brahmastra 2 announced director Ayan Mukherji)।

সেই ভিডিওর ক্যাপশনে লেখা 'ব্রহ্মাস্ত্র পার্ট ২-দেব'। অর্থাৎ প্রথম পার্ট 'শিবা'র মতো দ্বিতীয় পর্বের নাম হতে চলেছে 'দেব'। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী, বিগত কয়েক মাস ধরেই প্রস্তুতি চলছে ব্রহ্মাস্ত্র ২ এবং ৩-এর। ভিএফএক্স নির্ভর এই ছবির চিত্রনাট্য লেখার কাজ যে চলছে তা স্পষ্ট এই পোস্ট থেকেই।

শুধু নতুন পর্বের ঘোষণাই নয়, 'ব্রহ্মাস্ত্র'র জন্মদিনে একবছর পূর্ণ করা নিয়েও বিশেষ পোস্ট দেন অয়ন। নিজের ছবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অয়ন লেখেন সমস্ত রকম সৃজনশীলতা, পরিশ্রম এবং ছবি তৈরির শিক্ষার জন্য ধন্যবাদ সকলকে। প্রসঙ্গত, নতুন ব্রহ্মাস্ত্র যে প্রথম পর্বের চেয়ে আরও অনেকটা বড় ক্যানভাসে তৈরি হতে চলেছে এই বিষয়টি চলতি বছরের এপ্রিল মাসে ঘোষণা করেন অয়ন। ফলে, নতুন 'ব্রহ্মাস্ত্র'র ঝলক দেখা মাত্রই বাড়তি উৎসাহ দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই প্রশ্ন করছেন, পর্দায় কবে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র ২'। তবে 'ব্রহ্মাস্ত্র'-এর সিক্যুয়েল দেখতে এখনও যে কিছুটা অপেক্ষা করতে হবে তা বলাই বাহুল্য।

‘জওয়ান’ পুরনো তামিল ছবি থেকে টোকা? অ্যাটলির বিরুদ্ধে বড় অভিযোগ


```