Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আমিরকে সমর্থন করে বড় বিপাকে হৃত্বিক! সোশ্যাল মিডিয়ায় রব উঠল 'বয়কট বিক্রম বেদা'

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের (Aamir Khan) সমর্থনে কথা বলে এবার নেটিজেনদের রোষের মুখে পড়লেন বলিউডের গ্রিক গড অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। এবার তাঁর আগামী সিনেমা 'বিক্রম বেদা'ও (Vikram Vedha) বয়কটের ডাক দিয়েছেন অনেকে। সম্প্রতি ‘ল

আমিরকে সমর্থন করে বড় বিপাকে হৃত্বিক! সোশ্যাল মিডিয়ায় রব উঠল 'বয়কট বিক্রম বেদা'

শেষ আপডেট: 16 August 2022 13:34

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের (Aamir Khan) সমর্থনে কথা বলে এবার নেটিজেনদের রোষের মুখে পড়লেন বলিউডের গ্রিক গড অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। এবার তাঁর আগামী সিনেমা 'বিক্রম বেদা'ও (Vikram Vedha) বয়কটের ডাক দিয়েছেন অনেকে।

সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) দেখে সোশ্যাল মিডিয়ায় আমিরের ঢালাও প্রশংসা করেন হৃত্বিক। আমিরের অভিনয় দেখে তিনি মুগ্ধ, তেমনটাই জানিয়েছেন 'গ্রিক গড'। আর এই কথাই পছন্দ হয়নি নেটিজেনদের একাংশের। মূলত যারা ‘বয়কট লাল সিং চড্ডা’ রব তুলেছিল, এবার তাঁদের মুখেই শোনা গেল হৃত্বিকের আগামী ছবি ‘বিক্রম বেদা’ বয়কটের ডাক।

উল্লেখ্য, আমির খানের ছবি মারাত্মকভাবে বয়কটের শিকার হয়েছে দেশজুড়ে। ট্রেড অ্যানালিস্টরাও এক কথায় মেনে নিচ্ছেন এই সত্যিটা। কিন্তু 'লাল সিং চাড্ডা'র সমর্থনে এগিয়ে এসেছেন বহু বলিউড তারকাই। এবার এক এক করে সবাইকেই বয়কটের ডাক উঠছে নেটমাধ্যমে।

লালকেল্লায় প্রথম তেরঙা উত্তোলনকারী শাহরুখের দাদু! ভুলে গিয়েছে দেশবাসী

একজন নেটিজেন লেখেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রচারে কেন নামেননি হৃত্বিক? সেই সময় কি তিনি ঘুমোচ্ছিলেন? অপর একজন সরাসরি হৃত্বিককে হুমকি দিয়ে লেখেন, হ্যাঁ, শীঘ্রই তুমিও এই বয়কটের স্বাদ পাবে। সেপ্টেম্বর মাস আসছে। আমরা সবাই 'বিক্রম বেদা' বয়কট করব।

https://twitter.com/ronakom/status/1558660196192231424?s=20&t=LCULu_xdANmBVcDlmflg9w

```