Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০০ বছরে একসঙ্গে সিনেমা দেখেনি এত মানুষ, শুক্র থেকে রবি বিপুল টাকা আয় বক্স অফিসে

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার জন্য ২০২৩ সালটা অত্যন্ত পয়া বলেই মনে করা হচ্ছে। সাধারণত ১৫ অগস্ট বা পুজোর ছুটির সময়টা প্রতি বছরই ছবি মুক্তির ক্ষেত্রে পরিচালকের পছন্দের তালিকায় থাকে। তবে, ২০২৩ যেন সব রেকর্ড ভেঙে দিয়েছে (box office coll

১০০ বছরে একসঙ্গে সিনেমা দেখেনি এত মানুষ, শুক্র থেকে রবি বিপুল টাকা আয় বক্স অফিসে

শেষ আপডেট: 14 August 2023 12:40

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার জন্য ২০২৩ সালটা অত্যন্ত পয়া বলেই মনে করা হচ্ছে। সাধারণত ১৫ অগস্ট বা পুজোর ছুটির সময়টা প্রতি বছরই ছবি মুক্তির ক্ষেত্রে পরিচালকের পছন্দের তালিকায় থাকে। তবে, ২০২৩ যেন সব রেকর্ড ভেঙে দিয়েছে (box office collection)।

১১ অগস্ট একই দিনে মুক্তি পেয়েছে গদর ২, ওএমজি ২, জেলার এবং বাংলায় ব্যোমকেশ ও দুর্গরহস্য। সাধারণত, একই দিনে অনেকগুলি বিগ বাজেট ছবি মুক্তি পেলেও কয়েকদিনের মধ্যেই বোঝা যায় যে কোন ছবি টিকে থাকবে এবং কোনটি পিছিয়ে পড়বে প্রতিযোগিতায়। তবে চলতি বছরে সেই হিসেব করা কঠিন হয়ে পড়ছে অ্যানালিটিক্সদের জন্য।

বক্স অফিসের হিসেব বলছে শুক্রবার থেকে রবিবারের মধ্যে সবকটি ছবি মিলিয়ে যে বিপুল পরিমাণ ব্যবসা করেছে ভারতীয় সিনেমা তা নাকি হয়নি গত ১০০ বছরে। অক্ষয়, সানি দেওল, রজনীকান্ত এবং দেব চার তারকাই রীতিমতো টেক্কা দিচ্ছেন একে অন্যকে, যা সার্বিকভাবে ভারতীয় সিনেমার জন্য একটি অত্যন্ত শুভ ইঙ্গিত।

জানা গেছে, গত তিনদিনে মোট ২কোটিরও বেশি মানুষ হলমুখী হয়েছেন। মাত্র তিনদিনেই ব্যবসার অঙ্ক ছুঁয়েছে ৩৪০ কোটি টাকা। প্রসঙ্গত, কোভিড পরবর্তী সময়ে সিনেমার বাজার অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। সেখান থেকে মানুষ আবার হলমুখী হচ্ছেন, এই দৃশ্য স্বস্তি দিচ্ছে নির্মাতাদের।

যাদবপুরের ঘটনার প্রতিবাদে কবিতা লিখলেন শতরূপা সান্যাল, প্রতিবাদী পৌষালিও


```