
শেষ আপডেট: 18 April 2023 12:46
দ্য ওয়াল ব্যুরো: সিনেমা করতে গিয়েই দু'জনের পরিচয়। সেখান থেকে প্রেম। সম্প্রতি নববর্ষ উপলক্ষে নিজেদের ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর সেখানেই কটাক্ষের (troll) শিকার হতে হল বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায়কে। সপ্তাহখানেক আগেই রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছিল বনির। ছবি দেখে সেই বিষয়টাই আবার টেনে আনলেন নেটিজেনরা (netizen)।
ওই পোস্টের ছবিগুলিতে একেবারে বাঙালি সাজে দেখা গিয়েছে বনি ও কৌশানিকে। সেখানে একে-অন্যকে চুম্বনের ভঙ্গিতে একটি ছবি দিতেই কটাক্ষের ঝড় ওঠে। কেউ লেখেন, 'আরে লিডিং হিরো!' আবার কেউ লেখেন, 'লিডিং হিরো অফ বেঙ্গল এই বছরেই যেন একটা অস্কার পেয়ে যায়।' আর এক ব্যক্তি আরও একধাপ এগিয়ে গিয়ে দেখেন, 'পিছনে ইডি-সিবিআই নেই তো?'
বনি-কৌশানি জুটি বড়পর্দায় যতটা না জনপ্রিয়, সম্প্রতি সিনেমার বাইরে অন্যান্য বিষয়ে বেশি খবরের শিরোনামে এসেছেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর কুন্তল ঘোষের মুখে বনির নাম আসতেই নতুন করে চর্চায় আসেন তাঁরা। বনি সেনগুপ্তকে তলবও করেছিল ইডি। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে বনি জানান, তিনি কুন্তল ঘোষকে একেবারেই কাজের সূত্রে চেনেন। আর কাজ বাবদই তাঁর থেকে বহুমূল্যের একটি গাড়ি নেন।
বনির এহেন মন্তব্যের পর চারিদিকে রীতিমতো হইহই শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে, কুন্তল ঘোষের সঙ্গে কোনও কাজ না করেও কীভাবে তাঁর টাকায় গাড়ি চড়া যায়? কারণ, বনি প্রায় ৪০ লাখ টাকা নিয়েছিলেন বলে খবর ছড়ায়। টাকার অঙ্ক অস্বীকার না করলেও বনি বলেন, 'আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। সিনেমা করতে এরকমই চার্জ করি।' তারপর থেকেই বনিকে লক্ষ্য করে কটাক্ষের ঝড় ওঠে। তবে শেষ পর্যন্ত কুন্তলের থেকে নেওয়া নিজের সেই পারিশ্রমিক বাবদ টাকা ফিরিয়ে দেন বনি।
বিয়ের আগেই মা হচ্ছেন এই বলি অভিনেত্রী! সন্তানের বাবা কে, প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া