Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঋত্বিকাকে পাল্টা তুলোধনা! দ্য ওয়ালকে বনি বললেন, ‘আরে, ও এতটাই অপেশাদার যে...’ 

মঙ্গলবার 'দ্য ওয়াল'কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঋত্বিকা সেন জানিয়েছিলেন, জীবনে আর কোনওদিন বনি সেনগুপ্তের সঙ্গে অভিনয় করতে চান না তিনি।

ঋত্বিকাকে পাল্টা তুলোধনা! দ্য ওয়ালকে বনি বললেন, ‘আরে, ও এতটাই অপেশাদার যে...’ 

ঋত্বিকাকে পাল্টা উত্তর বনির!

শেষ আপডেট: 8 January 2025 15:05

বিহঙ্গী বিশ্বাস 

মঙ্গলবার 'দ্য ওয়াল'কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঋত্বিকা সেন জানিয়েছিলেন, জীবনে আর কোনওদিন বনি সেনগুপ্তের সঙ্গে অভিনয় করতে চান না তিনি। এও জানিয়েছিলেন, বাড়ির সকলের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত। এ বিষয়ে বনির কী প্রতিক্রিয়া তা জানতে দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। অভিনেতা শুটিংয়ে ছিলেন। ঋত্বিকার তাঁকে নিয়ে বক্তব্য শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন বনি। 

তারপর রাখঢাক না করেই তিনি বলেন, "ঋত্বিকা সিদ্ধান্ত নেওয়ার বহু আগে আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ওর সঙ্গে এ জীবনে কাজ করব না। দু'-তিনটে অফার এসেছিল। আমি না করে দিয়েছি।" হঠাৎ কী এমন হল? বনির উত্তর, 'ও চূড়ান্ত অপেশাদার। বছর কয়েক আগে একটা ফটোশুট করছিলাম আমরা। সেখানে এমন কিছু ঘটনা ঘটে, আমি সিদ্ধান্ত নিই ওর সঙ্গে কাজ করা সম্ভব নয়।" কী ঘটেছিল? তা যদিও বলতে চাননি বনি। তবে সূত্রের খবর,শুটিং চলাকালীন ব্যক্তিগত কাজে বেশ কিছু সময়ের জন্য আচমকাই গায়েব হন ঋত্বিকা। 

একসময়ে বনি-ঋত্বিকা জুটি ছিল হিট। 'বরবাদ' ছবির হাত ধরেই টলিউডে যাত্রা শুরু হয়েছিল তাঁদের। সে সময় ঋত্বিকার বয়স মেরেকেটে ১৪। বনির ওই ২৩-২৪। শোনা যায়, ছবি করতে গিয়েই নাকি ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। যদিও বনি বা ঋত্বিকা মানতে চান না। বনি বললেন, 'একেবারেই নয়, ও অনেকটা ছোট। প্রশ্নই ওঠে না।' ওদিকে ঋত্বিকার বক্তব্য, 'আমার দিক থেকে ছিল না কিছুই। বাকি আমি জানি না।' 

ঋত্বিকার সঙ্গে কাজ না করার কারণ জানিয়েছেন বনি। আর ঋত্বিকা? তিনি কেন চান না? অভিনেত্রীর কথায়, 'আমার সঙ্গে বনির প্রেম কোনওকালেই ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয়, যে কারও নাম নিয়ে কোনও সাক্ষাৎকারে উল্টোপাল্টা বলব। কিন্তু অনেকে বলে। অতীতে বলেওছে। আমি দেখেছি। খারাপ লেগেছে।" 

বহুদিন ধরে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আছেন বনি। অন্যদিকে ঋত্বিকাও প্রেমে। তবে তাঁর প্রেমিক ইন্ডাস্ট্রির মানুষ নন, জানিয়েছেন এমনটাই। অতীতে টলিউড হারিয়েছে দেব-শুভশ্রী জুটিকে, সেই তালিকায় আরও এক সংযোজন? ভক্তদের কিন্তু মন ভাল নেই।


```