Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর পর আসছে রোহন সেনের 'শুভ বিজয়া'! বনি-কৌশানির রোম্যান্স, সঙ্গে কৌশিক-চূর্ণীও

চৈতালি দত্ত নিজের লেখা কাহিনি নিয়ে পরিচালক রোহন সেনের (Rohan Sen) আগামী ছবি 'শুভ বিজয়া' (Subha Bijaya) সম্প্রতি ফ্লোরে গেল। এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনুভব ঘোষ এবং পরিচালক স্বয়ং। ছবির বড় চমক রিয়্যাল লাইফ কাপল এবার রিল লাইফ

পুজোর পর আসছে রোহন সেনের 'শুভ বিজয়া'! বনি-কৌশানির রোম্যান্স, সঙ্গে কৌশিক-চূর্ণীও

শেষ আপডেট: 2 August 2022 15:07

চৈতালি দত্ত

নিজের লেখা কাহিনি নিয়ে পরিচালক রোহন সেনের (Rohan Sen) আগামী ছবি 'শুভ বিজয়া' (Subha Bijaya) সম্প্রতি ফ্লোরে গেল। এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনুভব ঘোষ এবং পরিচালক স্বয়ং। ছবির বড় চমক রিয়্যাল লাইফ কাপল এবার রিল লাইফে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়- এই দম্পতি এবার অনস্ক্রিন স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন, যা পর্দায় এই প্রথম। এছাড়াও বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায়কে (Koushani Mukherjee) একেবারে নতুন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যা আগে কখনও দেখা যায়নি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির চরিত্রদের ফার্স্ট লুক।

Bonny Sengupta, Koushani Mukherjee
Bonny Sengupta, Koushani Mukherjee
Bonny Sengupta, Koushani Mukherjee

ছবিটি ফ্লোরে যাওয়ার আগেই পরিচালক রোহন সেনের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানা গেল যে ছবির গল্প সম্পূর্ণ দুর্গাপুজোর প্রেক্ষাপটে আবর্তিত। ছবির নাম যখন শুভ বিজয়া তখন দুর্গাপুজোর স্বাদে ভরপুর এই ছবি। দুর্গা পুজোকে খুবই বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এটি উত্তর কলকাতার বনেদি বাড়ির গল্প। যেখানে বহু চরিত্রের ভিড়। পরিবারের ইষ্টদেবতা রাধা-কৃষ্ণ হলেও এঁদের বাড়িতে দুর্গাপুজা হয় যা বহু প্রাচীন।

যেহেতু যৌথ পরিবারের গল্প, ফলে সম্পর্কের সমীকরণের ভাল মন্দের দিক রয়েছে। আছে যৌথ পরিবারের ভাঙনের গল্পও। এই পুজোতে যে পরিবারের সকলেই সামিল হন তা কিন্তু নয়। পরিবারের স্তম্ভ বাবা হলেও মায়ের কথাই শেষ কথা। শুধুমাত্র মায়ের জন্য একটা পরিবার কত দূর পর্যন্ত যেতে পারে সেটাই ছবিতে দেখার। নিজেদের সম্পর্কের টানাপোড়েন, দ্বন্দ্ব সবকিছু ভুলে বিজয়া দশমীর দিন পরিবারে অনেক কিছু ঘটে যায়। যা ছবি দেখলে বোঝা যাবে। মায়ের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে নিজেদের সম্পর্কের ভাল-মন্দ ঝগড়া বিবাদ অর্থাৎ সম্পর্কের টানাপড়েন সব ভুলে মায়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যরা কোথাও গিয়ে যেন একাত্ম হয়ে যায়। ফলে গল্পে আসে নতুন মোড়।

পরিচালকের কথায়,'আমাদের প্রত্যেকের জীবনে মা যে কতটা গুরুত্বপূর্ণ এবং উনি পারেন সংসারে সব সমীকরণের বদল ঘটাতে। এখানে মা দুর্গার সঙ্গে পরিবারের যিনি মা অর্থাৎ বিজয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। পরিবারের শীর্ষে রয়েছেন অমর্ত্য (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও তাঁর স্ত্রী বিজয়া (চূর্ণী গঙ্গোপাধ্যায়)। বাবা ও মায়ের ভূমিকায় কৌশিক ও চূর্ণী কে অভিনয়ে দেখা যাবে। এঁদের দুই ছেলে আদিত্য (বনি সেনগুপ্ত), অহন (দেবতনু)। আদিত্যর স্ত্রী উমার চরিত্রে অভিনয় করেছেন কৌশানি মুখোপাধ্যায়। আদিত্য উমা এই দম্পতি পরিবারকে শক্ত করে ধরে রেখেছে। অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, মানসী সিনহা, অমৃতা দে প্রমুখ। তবে এই ছবির গান খুবই গুরুত্বপূর্ণ। সুরারোপ করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, স্যাভি, রণজয় ভট্টাচার্য।

‘রকি অউর রানি’র যাত্রার সমাপ্তি ঘোষণা! করণের আগামী ছবির শ্যুটিং শেষ

আর দুর্গাপুজো আর পাড়ার প্রেম তো চিরন্তন। তাই প্রাসঙ্গিকভাবে ছবিতে উঠে আসবে পাড়ার প্রেম। কিভাবে ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয়ে রাজি করালেন জিজ্ঞাসা করতেই পরিচালকের বক্তব্য, 'চিত্রনাট্য লেখার পর বারে বারে আমার মনে হয়েছে এটা কৌশিক জেঠুর জন্য আদর্শ একটি চরিত্র। এরপর আমি এই চরিত্রের জন্য যোগাযোগ করে ওঁর কাছে যাই। আমার চিত্রনাট্য শুনে কৌশিক জেঠুর খুব পছন্দ হয়। পুরো গল্পটা নিয়ে আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়। ছবির গল্পের ছোট ছোট জায়গাগুলো কৌশিক জেঠু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যা আমার বাড়তি পাওনা। তারপরে আমার মাথায় আসে যদি মায়ের চরিত্রে চূর্ণী আন্টি অভিনয় করেন তবে কেমন হয়! সেই মতো আমি একদিন চূর্ণী আন্টিকে ফোন করে গল্প বলি। এরপর চিত্রনাট্য শুনে অভিনয়ের জন্য উনি সম্মতি দেন। এটা আমার জন্যে নিঃসন্দেহে সেরা প্রাপ্তি।'

জানা গেছে, ১৫ দিনের শিডিউলে কলকাতায় শ্যুটিং হবে। বিজয়া দশমী অর্থাৎ দুর্গাপুজোর পর কিছুক্ষণ এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবি মুক্তি পাবে।


```