Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মনে পড়ে মৌলিকে? মুখোপাধ্যায় বাড়ির পুজোতে 'কাহিন কিসি রোজ' নায়িকা


বাঙালি অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ও হাজির ছিলেন এই পুজোতে। পল্লবীর দাদা প্রসেনজিতের 'শুধু একবার বলো' বা 'চলো পাল্টাই' ছবিতে অভিনয়ও করেছিলেন মৌলি। 

মনে পড়ে মৌলিকে? মুখোপাধ্যায় বাড়ির পুজোতে 'কাহিন কিসি রোজ' নায়িকা

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 October 2025 19:48

দ্য ওয়াল ব্যুরো: ২০ বছর যদি আমরা ফ্ল্যাশব্যাকে পিছিয়ে যাই? মনে পড়বে বিজ্ঞাপনের মডেলিং থেকে হিন্দি সিরিয়ালের এক মিষ্টি মুখের মেয়েকে। সুন্দর হাসিতে যে মেয়ে মন জয় করে নিয়েছিলেন বম্বে থেকে বাংলা। এই বঙ্গতনয়া বম্বে গিয়ে হয়ে উঠেছিলেন একতা কাপুরের সিরিয়ালের জনপ্রিয় নায়িকা। পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু বাংলা ছবিতে। ঋতুপর্ণ ঘোষের ছবিও রয়েছে তাঁর ঝুলিতে। তিনি মৌলি গঙ্গোপাধ্যায় (Mouli Ganguly)।

সম্প্রতি নর্থ মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির (Mukherjee Barir Pujo) পুজোতে দেখা মিলল মৌলি গঙ্গোপাধ্যায়ের। সাদা সোনালি কাজের শাড়ি আর লাল ব্লাউজে আজও সেই মিষ্টি হাসিতে একই রকম সুন্দরী তিনি।

মুখোপাধ্যায় বাড়ির পুজো মানেই রানি মুখোপাধ্যায় আর কাজল। সেই বাড়ির পুজোতেই বলিউডের বাঙালি অভিনেতা-অভিনেত্রীরা কলকাতার টান খুঁজে পান।

মৌলির সঙ্গে দেখা মিলল রানি মুখোপাধ্যায়ের বৌদি জ্যোতি মুখোপাধ্যায় ও রানির তুতো দিদি সর্বাণী মুখোপাধ্যায়ের।

বাঙালি অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ও হাজির ছিলেন এই পুজোতে। পল্লবীর দাদা প্রসেনজিতের 'শুধু একবার বলো' বা 'চলো পাল্টাই' ছবিতে অভিনয়ও করেছিলেন মৌলি।

মৌলি সন্দীপ রায়ের ফেলুদা সিরিজের টেলিছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। বাংলাতে 'জামাই নং ওয়ান' ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নায়িকা হয়েছিলেন মৌলি। যদিও এ ছবি চলেনি তখন।

সবার মনে মৌলি আজও জায়গা করে আছেন একতা কাপুরের হিন্দি সিরিয়াল 'কাহিন কিসি রোজ' এর নায়িকা হিসেবে। সুধা চন্দনের বিপরীতে মৌলি দমদার অভিনয় করেন। ভ্যাম্প শাশুড়ি আর তেমন বুনো ওলের বাঘা তেঁতুল বৌমার রোল করেছিলেন মৌলি। স্টার প্লাসে রাত ১১টায় ২০০১ থেকে ২০০৪ অবধি চলেছিল এই মেগা সিরিয়াল। মৌলির চরিত্রের নাম ছিল শাইনা। পরে এই সিরিয়ালের অনুকরণে বাংলাতেও একটি জনপ্রিয় সিরিয়াল হয় 'কবে যে কোথায়'।

'কাহিন কিসি রোজ' সিরিয়ালে মৌলির সহ-অভিনেতা ছিলেন মাজহার সাঈদ। এই অভিনেতার সঙ্গেই বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধেন মৌলি।

বহুদিন সেভাবে আর পর্দায় দেখা মেলে না অভিনেত্রীর। সেরকম ভাল রোলেও কাস্ট করা হচ্ছে না তাঁকে।

এই দুর্গাপুজোয় মুখোপাধ্যায় বাড়ির তারকাখচিত পুজোতে দেখা মিলল মৌলির। তাঁর উপস্থিতি যেন দু দশক আগের স্মৃতি ফিরিয়ে নস্টালজিক করে তুলল দর্শকদের।


```