Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

প্রেম, বিয়ে, পরকীয়া! ডিভোর্সের পর গুনতে হয় কয়েকশো কোটি টাকা খোরপোষ, কে এই নায়ক?

ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেও অনেক সম্পর্কের পরিণতি হয় বিচ্ছেদে, আর সেই বিচ্ছেদের খবর মুহূর্তে ভাইরাল হয়ে যায়।  

প্রেম, বিয়ে, পরকীয়া! ডিভোর্সের পর গুনতে হয় কয়েকশো কোটি টাকা খোরপোষ, কে এই নায়ক?

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 March 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে প্রেম, বিয়ে, বিচ্ছেদ—এসব যেন সিনেমার গল্পের মতোই। কিন্তু রূপোলি পর্দার জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালে তারকাদের ব্যক্তিগত সম্পর্কের উত্থান-পতন সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেও অনেক সম্পর্কের পরিণতি হয় বিচ্ছেদে, আর সেই বিচ্ছেদের খবর মুহূর্তে ভাইরাল হয়ে যায়।  

বলিউড তারকাদের সম্পত্তির পরিমাণ চোখ ধাঁধানো। প্রথম সারির নায়ক-নায়িকাদের অঢেল সম্পদের পাশাপাশি তাঁদের ডিভোর্সের খোরপোষের অঙ্কও মাঝে মাঝে চমকে দেয়। এমনই এক বিতর্কিত ও ব্যয়বহুল বিচ্ছেদ হয়েছিল বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের মধ্যে। ছোটবেলার বন্ধুত্ব থেকে প্রেম, তারপর ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃতিক ও সুজান। তাঁদের দুই পুত্র, হৃদান এবং রেহান। তবে ১৪ বছরের সংসার পেরিয়ে ২০১৪ সালে তাঁরা নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নেন।  

তাঁদের বিচ্ছেদের সঠিক কারণ কখনও প্রকাশ্যে না এলেও, হৃতিকের বাবা রাকেশ রোশন এক সাক্ষাৎকারে ইঙ্গিত দেন যে ভুল বোঝাবুঝিই ছিল এই বিচ্ছেদের মূল কারণ। হৃত্বিক রোশন, যিনি প্রায় ৩১০০ কোটি টাকার মালিক, তাঁর সঙ্গে বিচ্ছেদের পর খোরপোষ হিসেবে সুজান প্রথমে ৪০০ কোটি টাকা দাবি করেন। তবে শেষমেশ ৩৮০ কোটি টাকায় মীমাংসা হয়, যা বলিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ডিভোর্স।  

তবে ব্যক্তিগত জীবনে ভাঙন এলেও, হৃতিক ও সুজান তাঁদের সন্তানদের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। দু’জনেই এগিয়ে গিয়েছেন নিজেদের নতুন জীবনের দিকে। হৃতিক অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন, আর সুজান ডেট করছেন আর্সলান গোনিকে। তবে তাঁরা দুজনেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না।  


```