Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বলিউডে সবচেয়ে বেশি টাকা ঢালা হয়েছিল এই ছবিতে, চূড়ান্ত ফ্লপ করায় সিনেমা ছাড়েন পরিচালক

একইসময় মুক্তি পাওয়া ‘দেবদাস’ ও ‘দ্য হিরো’র ব্যয়বহুল ছিল এই ছবিটি। কিন্তু বক্স অফিসে তা মুখ থুবড়ে পড়ে।

বলিউডে সবচেয়ে বেশি টাকা ঢালা হয়েছিল এই ছবিতে, চূড়ান্ত ফ্লপ করায় সিনেমা ছাড়েন পরিচালক

শেষ আপডেট: 4 November 2023 17:03

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক পরিচালকেরই কিছু স্বপ্নের প্রোজেক্ট থাকে। বহু বছর সময় নিয়ে, বিশাল অর্থ ব্যয় করে সেই একটা সিনেমা তৈরি করেন তাঁরা। এরপর সেই ছবি যদি বক্স অফিসে ব্যর্থ হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই পরিচালকের ভেঙে পড়ার কথা। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল বলিউডেও। ছবিটি যে সময় মুক্তি পেয়েছিল, সেসময় সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছিল সেটি। কিন্তু ব্যবসার দিক থেকে বলিউডের সবচেয়ে বড় ফ্লপ সেটি। দুঃখে শেষ অবধি সিনেমা বানানোই ছেড়ে দিয়েছেন সেই পরিচালক।

ছবিটির নাম ‘তাজমহল: অ্যান ইটার্নাল লভ স্টোরি’। আকবর খান পরিচালিত এই ছবিটি ২০০৫ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল। শাহজাহান ও মুমতাজের প্রেমকাহিনি নির্ভর এই ছবি তৎকালীন সময়ে বলিউডে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ছবি ছিল। শোনা যায়, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ‘তাজমহল: অ্যান ইটার্নাল লভ স্টোরি’ নির্মান করেছিলেন আকবর খান, যা সেইসময় মুক্তি পাওয়া ‘দেবদাস’ ও ‘দ্য হিরো’র বাজেটের থেকেও বেশি ছিল। কিন্তু এই দু’টি ছবি ভাল ব্যবসা করলেও, আকবরের ছবি চূড়ান্ত ফ্লপ হয়।

সিনেমায় অভিনয় করেছিলেন কবীর বেদী, মনীষা কৈরালা, আরবাজ খান, রাহিল আজম, পূজা বাত্রার অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটি পাকিস্তানেও মুক্তি পেয়েছিল। জমকালো সেট, যুদ্ধের দৃশ্য- কোনও জায়গাতেই টাকা ঢালতে কার্পণ্য করেননি প্রযোজক। কিন্তু বাজেটের টাকাটাও পুরো তুলতে পারা যায়নি। ভারতে ছবিটির আয় ছিল মাত্র ২১ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় ছিল ৩১ কোটি। সবমিলিয়ে প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ হয়েছিল আকবর খানের এই ছবি। এরপরই সিনেমাজগতকে বিদায় জানান আকবর।


```